বুধবার বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিজেপি-র কেন্দ্রীয় নির্বাচন কমিটি। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্য সংগঠনের একাধিক পদাধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতার মাঝে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনী রণকৌশলের পাশাপাশি কথা হতে পারে প্রার্থী তালিকা নিয়েও।
দলীয় সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণই বৈঠকের মূল লক্ষ্য। সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ স্তরে কর্মসূচি জোরদার করা এবং বিরোধী রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ-এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রাথমিক পর্যায়ের মতবিনিময়ও হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
রাজ্য নেতৃত্বের কাছ থেকে জেলার রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চাইতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে কোন কোন আসনে দল শক্তিশালী এবং কোথায় আরও জোরদার প্রচার দরকার-সেসব বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের এখনও কিছুটা সময় থাকলেও বিজেপি এখন থেকেই সংগঠনকে প্রস্তুত করার কৌশল নিচ্ছে। সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এই বৈঠককে ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকের পর রাজ্য রাজনীতিতে নতুন বার্তা বা কৌশলের ইঙ্গিত মিলতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!
নিবেদিত


