ভোটের দামামা বেজে গিয়েছে। পুরোদমে প্রচারে নেমেছেন প্রার্থীরা। ভোট প্রচার ও সাংগাঠনিক কাজে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কর্মীদের উসকানি দিয়ে তাঁর মন্তব্য, “নির্বাচনে ডান্ডা ব্যবহার করুন।” পাশাপাশি তিনি বলেন, “চোর তৃণমূল এসেছে বাড়ির কাছে। তাই চোর তাড়ানোর জন্য গরম জল আর ডান্ডা রাখুন। বিজেপিকে ফোন করুন।” পালটা দিয়ে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, “বিজেপি নেতাদের কেউ চেনে কী?”
এই বিষয়ে আরও খবর
বুধবার দুর্গাপুরে ক্ষুদিরাম মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে বলেন, “এই ব্যবসায়ীদেরকে যদি ভোট দেন তাহলে তিনি বড়লোক হবেন। তাঁর পরিবার বড়লোক হবেন। কিন্তু সাধারণ মানুষ দুর্বিষহ পরিস্থিতিতে কাটাবেন।”
কার্যালয় থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন সৌমিত্র। তৃণমূল জামানায় রাজ্যের উন্নতি হয়নি বলে দাবি তাঁর। বিজেপিকে ভোট দিলে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “ভালো ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। রাজ্যে কর্মসংস্থান নেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে দুর্গাপুরকে শিল্প করিডর করা হবে। বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে। আগামী দিনে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা করে উঠবে। যাঁরা পরিযায়ী শ্রমিকের কাজ করছে তাঁদের ফিরিয়ে আনা হবে। সেই জন্য তৃণমূলের মতো চোর দলকে আগে তাড়াতে হবে।” পালটা দিয়ে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, “সেই একই কথা বলছে ওরা। দুর্গাপুরের মানুষ আমাকে চেনেন।” তাঁর বিধানসভায় বিজেপির কোনও ‘অস্তিত্ব’ আছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
নিবেদিত






