রাজ্যে তৃণমূল জমানা অতীত। গেরুয়া শাসনকালের সূচনা সময়ের অপেক্ষা মাত্র। নতুন সরকার গঠনের আগেই বিস্ফোরক অভিযোগ উঠল দুর্গাপুরের কাঁকসায়। সরকারি স্কুলের ইউনিফর্ম পাচারের অভিযোগে তোলপাড় কাণ্ড। অভিযোগ, কাঁকসার বিডিও অফিস সংলগ্ন এলাকায় একটি ক্লাব থেকে কাঁড়ি কাঁড়ি বিশ্ব বাংলা লোগো লাগানো ইউনিফর্ম পাচারের চেষ্টা করা হচ্ছিল। ক্লাব থেকে বস্তা বস্তা পোশাক বের করে টোটোয় মজুত করতেই নজরে পড়ে এলাকার বিজেপি কর্মীদের। নতুন সরকার গঠনের আগে কাদের নির্দেশে এই কাজ? স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশ্ন করতেই রীতিমতো পালিয়ে বাঁচার চেষ্টা করেন তাঁরা।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, দুর্গাপুরের কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এলাকায় একটি ক্লাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি স্কুল পোশাক মজুত করে রাখা ছিল। নির্বাচনী আচরণবিধি জারির পর থেকে ওই পোশাক বিতরণ বন্ধ ছিল বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে ক্লাব থেকে পোশাক পাচারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ইউনিফর্ম বোঝাই টোটো আটকে দেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত। বিডিও-র সামনেই টোটো থেকে ইউনিফর্ম নামিয়ে ফের ক্লাব ঘরে ঢোকান বিজেপি কর্মীরা। বিডিও-র উপস্থিতিতেই ক্লাবের ওই ঘরটিতে তালাও ঝুলিয়ে দেওয়া হয় বিজেপি ও প্রশাসনের তরফে।
বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস অভিযোগ করেন, “আমরা বিষয়টি দেখতে পেয়েই টোটোগুলি আটকাই। নতুন সরকার গঠনের আগে কেন এই পোশাক নিয়ে যাওয়া হচ্ছিল, সেই প্রশ্ন তুলি। পরে বিডিওকে বিষয়টি জানানো হয়।” অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত। তিনি জানান,”আমাদের স্পষ্ট নির্দেশ ছিল, এই সময়ে এ ধরনের কোনও কাজ করা যাবে না। অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সাড়ে তিন বছর ধরে টিম ইন্ডিয়াকে ফেলেছেন বিপাকে! কামব্যাক সিরিজে লজ্জার জোড়া রেকর্ড জাড্ডুর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে
-
বলিউড ছেড়ে চাষে মন, পাহাড়-জঙ্গলে বাস, কোথায় ‘রাজ’ ছবির সেই ‘সুন্দরী অশরীরী’ মালিনী?
-
এবার কল্যাণী এইমস পর্যন্ত ছুটবে বারাকপুর মেট্রো! বড় ইঙ্গিত অর্জুন সিংয়ের
নিবেদিত






