Advertisement
Advertisement
Manoj Tiwary

‘দপ্তরে বসে চা-বিস্কুট খাওয়া ছাড়া কাজ ছিল না’, ফের তৃণমূলকে নিশানা প্রাক্তন মন্ত্রী মনোজের

'ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী থাকাকালীন কোনও কাজই করতে দেওয়া হয়নি', সমাজমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়ে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তোপ দাগেন মনোজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৯:৩৪

options
link
‘দপ্তরে বসে চা-বিস্কুট খাওয়া ছাড়া কাজ ছিল না’, ফের তৃণমূলকে নিশানা প্রাক্তন মন্ত্রী মনোজের zoom
মনোজ তিওয়ারি। ফাইল ছবি।

আরও একবার রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শিবপুরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। মঙ্গলবার তিনি সমাজমাধ্যমে তৃণমূল সরকারের বিরুদ্ধে পোস্ট করে লিখেছিলেন ‘পাপ বাপকে ছাড়ে না’।

সমাজমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়ে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তোপ দাগলেন প্রাক্তন মন্ত্রী মনোজ। তিনি জানালেন, ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী থাকাকালীন তাঁকে কোনও কাজই করতে দেওয়া হয়নি। ক্রীড়া দপ্তরে কোনও বড় প্রকল্প করতে চাইলেও তা করতে তাঁকে বাধা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মনোজ বলেন, “আমাকে এমন মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল যে ওই দপ্তরে বসে চা, বিস্কুট খাওয়া ছাড়া আর আমার কোনও কাজই ছিল না। অরূপ বিশ্বাস আমাকে কোনও কাজই করতে দেননি। ক্রীড়া সংক্রান্ত কোনও প্রকল্প নিয়ে এলে তা করতে দেননি। আমার কোনও কথাই শুনতেন না অরূপ বিশ্বাস। এমনকী, মুখ্যমন্ত্রীও আমার কোনও কথা শুনতেন না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি জানালেন, ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী থাকাকালীন তাঁকে কোনও কাজই করতে দেওয়া হয়নি। ক্রীড়া দপ্তরে কোনও বড় প্রকল্প করতে চাইলেও তা করতে তাঁকে বাধা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মনোজ বলেন, “আমাকে এমন মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল যে ওই দপ্তরে বসে চা, বিস্কুট খাওয়া ছাড়া আর আমার কোনও কাজই ছিল না।”

মনোজের কথায়, “আমি তখনই বুঝেছিলাম, এই দলটা বেশিদিন থাকবে না। এরা মানুষের জন্য কোনও কাজই করছে না। অন্য রাজ্য ক্রীড়াক্ষেত্রে কত এগিয়ে গিয়েছে। সে জায়গায় আমাদের রাজ্য অনেক পিছনে। এই উন্নয়ন না হওয়ার জন্যই মানুষ এদের ছুড়ে ফেলে দিয়েছে। এটাই তৃণমূলের প্রাপ্য। তাই বিজেপিকে ভোট দিয়েছে মানুষ। আমি বিজেপিকে অভিনন্দন জানাচ্ছি।”

তিনি তাঁর ভিডিও বার্তায় নিজের বিধানসভা কেন্দ্রে শিবপুর সম্পর্কে বলেন, “আমি বিধায়ক থাকাকালীন শিবপুরের নিকাশি সমস্যার সমাধানে অনেক কিছু করার চেষ্টা করেছি। সেটা ওখানকার বাসিন্দা ও জেলাশাসক জানতেন। শিবপুরের নিকাশি ব্যবস্থা নিয়ে সবসময় মিথ্যা কথা বলা হয়েছে। বলা হয়েছে, কোটি কোটি টাকা প্রকল্পের কথা। আদপে কিছুই হয়নি। নিকাশি ঠিক করার কাজটা আমিই করেছিলাম। সাধারণ মানুষকে এটুকুই আমার বলার ছিল তাই ফেসবুক ভিডিও করে জানালাম।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.