Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
West Bengal Assembly Result

পালাবদল হতেই নীল-সাদা বদলে গেরুয়া, শিলিগুড়িতে ‘মমতা মন্দির’ হচ্ছে রামভবন!

রাজ্যে ক্ষমতার পালাবদলে কি বদলে যায় দেওয়ালের রংও? অতীতে রাজ্যের অনেক জায়গায় দেওয়ালের লাল রং বদলে নীল-সাদা হয়েছিল। এবার সেই নীল-সাদা বদলে কি গেরুয়া রং হতে শুরু করল? রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।

Advertisement
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৮:৫১

link
অভ্রবরণ চট্টোপাধ্যায়
অভ্রবরণ চট্টোপাধ্যায়

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ১৮:৫১

options
link
পালাবদল হতেই নীল-সাদা বদলে গেরুয়া, শিলিগুড়িতে ‘মমতা মন্দির’ হচ্ছে রামভবন! zoom
বদলে গিয়েছে রং। নিজস্ব চিত্র

রাজ্যে ক্ষমতার পালাবদলে কি বদলে যায় দেওয়ালের রংও? অতীতে রাজ্যের অনেক জায়গায় দেওয়ালের লাল রং বদলে নীল-সাদা হয়েছিল। এবার সেই নীল-সাদা বদলে কি গেরুয়া রং হতে শুরু করল? রাজ্যে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। আগামী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় বদলে যেতে শুরু করেছে। সেই আবহে শিলিগুড়ির মমতা মন্দিরের দেওয়ালের রংও বদলে গেল! নীল-সাদা রং বদলে গেল গেরুয়ায়!

শিলিগুড়ি শহরের মমতা মন্দির এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তৃণমূল কংগ্রেস শাসনকালে শিলিগুড়ি শহরের ৩৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি সমাজকল্যাণমূলক ওয়েলফেয়ার হিসেবে পরিচিত হয় এলাকায়। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেই ওয়েলফেয়ারের নাম রাখা হয়েছিল ‘মমতা মন্দির’। একতলা বাড়ির দেওয়ালের রং ছিল নীল-সাদা। রাজ্যে পালাবদলের পর ওই দেওয়ালের রংই বদলে গেরুয়া হয়ে গেল। নাম বদলে ‘রামভবন’ রাখা হবে! ওয়েলফেয়ার হিসেবেই সেটি কাজ করবে বলে বিজেপি সূত্রে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শিলিগুড়ি বিধানসভায় এবারও বিজেপির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন। রাজ্যে বিজেপি ২০৭ আসন জিতে ক্ষমতায় এসেছে। সেই আবহে ওই মমতা মন্দির নামক ওয়েলফেয়ার দখল হয়েছে বলে অভিযোগ।

শিলিগুড়ি বিধানসভায় এবারও বিজেপির বিদায়ী বিধায়ক শঙ্কর ঘোষ বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন। রাজ্যে বিজেপি ২০৭ আসন জিতে ক্ষমতায় এসেছে। সেই আবহে ওই মমতা মন্দির নামক ওয়েলফেয়ার দখল হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, দেওয়ালেও রং গেরুয়া করে বিজেপির পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছে! ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মমতা মন্দিরের চেয়ারম্যান তাণ্ডব মুখোপাধ্যায় জানিয়েছেন, এটি একটি সমাজকল্যাণমূলক ওয়েলফেয়ার কেন্দ্র ছিল। কেবল নামের কারণে সেখানে ভাঙচুরের পাশাপাশি রং পরিবর্তন করা হল! জায়গাটিও দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকার পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের বচসাও চলে। ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে চাপা উত্তেজনা রয়েছে। অন্যদিকে, বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল বিশ্বশর্মা অন্য কথা দাবি করেছেন। তাঁর মতে, সেটি কোনও সক্রিয় ওয়েলফেয়ার কেন্দ্র ছিল না। বরং সেখানে রাতে আড্ডা, নেশার আসর বসত।স্থানীয় বাসিন্দারা এই কেন্দ্র থেকে কোনও বাস্তব সুবিধা পাননি। তাঁর আরও অভিযোগ, তৃণমূলের আমলে ওই জায়গা দখল করা হয়েছিল। ওই ওয়েলফেয়ারের নাম এবার রামভবন রাখা হবে বলেও তিনি দাবি করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.