Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
BJP Oath Ceremony

তৃণমূলের হাতে ‘খুন’, বিজেপির শপথে সেই ‘শহিদ’ পরিবারকে আমন্ত্রণ, থাকছেন ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী

সবমিলিয়ে আগামিকাল মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে বাংলা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৭:২১

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৭:২১

options
link
তৃণমূলের হাতে ‘খুন’, বিজেপির শপথে সেই ‘শহিদ’ পরিবারকে আমন্ত্রণ, থাকছেন ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী zoom
বিজেপি সরকারের শপথে সাজছে ব্রিগেড। ছবি: পিটিআই

তৃণমূলের আমলে রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হত বলেই অভিযোগ। হামলা, খুনের মতো নানা ঘটনা ঘটেছে। তা নিয়ে অভিযোগ-পালটা অভিযোগের পালা নতুন নয়। ছাব্বিশে ক্ষমতায় আসার পরেও নিহত কর্মী ও তাঁদের পরিজনদের ভোলেনি বিজেপি। শোনা যাচ্ছে, শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে নিহতদের পরিবারের লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অমিত শাহের দাবি, এখনও পর্যন্ত তৃণমূলের ‘অত্যাচারে’ বাংলায় ৩২১ জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন। মোদি-শাহের পাশাপাশি অনুষ্ঠানে থাকছেন বিজেপিশাসিত ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী। থাকতে পারেন একাধিক রাজ্যের উপমুখ্যমন্ত্রীও। সবমিলিয়ে আগামিকাল মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের (BJP Oath Ceremony) সাক্ষী থাকতে চলেছে বাংলা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

বাংলা নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বজায় থাকবে আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া। নবনির্বাচিতদের ধুতি, পাঞ্জাবি পরতে বলা হয়েছে। আর মহিলারা শাড়ি। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ অনুষ্ঠানে সকাল থেকে মঞ্চে বাজবে রবীন্দ্রসঙ্গীত। ব্রিগেডের প্রবেশপথ সেজে উঠছে বাংলার সংস্কৃতিতে।

বিজেপি সূত্রে খবর, বাংলা নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বজায় থাকবে আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া। নবনির্বাচিতদের ধুতি, পাঞ্জাবি পরতে বলা হয়েছে। আর মহিলারা শাড়ি। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথগ্রহণ অনুষ্ঠানে সকাল থেকে মঞ্চে বাজবে রবীন্দ্রসঙ্গীত। ব্রিগেডের প্রবেশপথ সেজে উঠছে বাংলার সংস্কৃতিতে। ব্রিগেড প্যারেডে তিনটি অংশ থাকছে হ্যাঙারে। মাঝের হ্যাঙারে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। শপথের পর সই করার জন্য থাকছে রাইটিং ডেস্ক। বাঁদিকের অংশে থাকছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চ। এখানেই অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বসার ব্যবস্থা। ডানদিকে রাজ্য মন্ত্রিসভার জন্য ব্যবস্থা করা হয়েছে। বাকি দু’টি হ্যাঙারে আমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থা। ঝালমুড়ি ও রসগোল্লার স্টলও রাখা হচ্ছে। সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। তার আগেই লোকজন প্রবেশ করতে থাকবে। বেশ লম্বা সময় ধরে চলবে অনুষ্ঠান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে নভোটেলেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়। পরে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে শুভেন্দুর নাম ঘোষণা করেন অমিত শাহ। শোনা যাচ্ছে, বাংলায় উপমুখ্যমন্ত্রীও থাকতে পারে। সেক্ষেত্রে নাকি অগ্নিমিত্রা পলই এগিয়ে রয়েছেন বেশ খানিকটা। আর কে কে মন্ত্রিসভায় থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। সন্ধ্যার বৈঠকে তা স্থির হতে পারে বলেই খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.