Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Suvendu Adhikari Oath Ceremony

দলে দলে ব্রিগেডমুখী জনতা, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাবা, দাদা-বউদি

আজ, ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেডমুখী জনতা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৬:০৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৬:০৯

options
link
দলে দলে ব্রিগেডমুখী জনতা, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে থাকছেন বাবা, দাদা-বউদি zoom
মঠে আসছেন জনতা। ছবি-সুমন দাস

আজ, ২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন (Oath Ceremony)। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সকাল থেকেই ব্রিগেডমুখী জনতা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে মানুষ বিগ্রেড আসছেন। রাস্তায় সেইসব মানুষের উচ্ছ্বাস ধরা পড়েছে। ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশির অধিকারী।

গতকাল, শুক্রবার বিকেলেই জানা যায়, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এরপরেই নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুর জেলায় উচ্ছ্বাস ধরা পরয়ে। গেরুয়া আবির ওড়ানো থেকে মিষ্টি বিলি চলেছে। শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জেও আনন্দ ছড়িয়ে পড়ে। শান্তিকুঞ্জের বাইরেও ভিড় করেন শুভেন্দু অনুগামীরা। পরে জানা যায়, ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

Advertisement

মা গায়ত্রীদেবী অসুস্থ। তিনি শপথে না আসতে পারলেও ছেলের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে সাক্ষী থাকতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশির অধিকারী। এছাড়া শুভেন্দুর ভাই বিধায়ক দিব্যেন্দু অধিকারী, তাঁর স্ত্রী সুতপা অধিকারী, তাঁদের কন্যা তিয়ান, ছোট ভাই কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী ও তার স্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন, “আমার আজ খুব খুশির দিন। ছেলের নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণায় আমি ভীষণ আনন্দিত। শুভেন্দু বরাবরই খুব ভালো।” পূর্ব মেদিনীপুর থেকে দলে দলে বিজেপি কর্মী-সমর্থকরা ব্রিগেডে হাজির হচ্ছেন।

Stage for Suvendu Adhikari's Oath taking ceremony
ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ। ছবি-সুমন দাস

এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে ব্রিগেডমুখী জনগণ। ধর্মতলা এসে দাঁড়াচ্ছে একের পর এক বাস। দলে দলে ময়দানে পৌঁছে যাচ্ছেন বিজেপির কর্মী-সমর্থকরা। ব্রিগেডে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। চার হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপিশাসিত ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.