বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ দিন আজ। ছাব্বিশের বিধানসভা ভোটের ফল (West Bengal Election Result 2026) প্রকাশিত হচ্ছে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন – এই দোটানার শেষ হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যে। তবে তার আগেই জয় নিয়ে তুমুল আত্মবিশ্বাসী খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার সকালে গণনাকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এক লক্ষ ভোটে জিতবেন। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে দিলীপের মন্তব্য, ‘‘হেরে যাবে বলে এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।”
এই বিষয়ে আরও খবর
দিলীপ ঘোষ বললেন, ‘‘খড়গপুরের মানুষজন নিজেদের ভাগ্য তৈরি করেছেন। আমরা গোড়া থেকে বলেছিলাম, এক লক্ষ ভোটে জিততে হবে। মানুষ ঢেলে ভোট দিয়েছেন। শুধু এই কেন্দ্র কেন, গোটা রাজ্যে বিজেপির জয়জয়কার হবে।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, তৃণমূল বারবার অভিযোগ করছে যে বিজেপি গণনায় কারচুপি করতে চাইছে, তা নিয়ে কী প্রতিক্রিয়া? জবাবে দিলীপের কটাক্ষ, ‘‘হেরে যাবে বলে এসব বলছে। দেখছেন না এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ভালো, ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।”
ছাব্বিশের ভোটে যে ক’টি আসন নজরকাড়া, তার মধ্যে অন্যতম খড়গপুর সদর। বহুদিন পর এখানে পুরনো গড় ফিরে পেয়েছেন দিলীপ ঘোষ। তাঁকে ফের জনপ্রতিনিধি নির্বাচন করতে আগ্রহী খড়গপুরবাসীও। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সেখানে থেকেই লাগাতার প্রচার চালিয়েছেন প্রাক্তন বিধায়ক। প্রচারে ঝাঁজাল ভাষণ দিলেও ভোটের দিন দিলীপ ছিলেন মাত্রাতিরিক্ত ‘কুল’। পরীক্ষা শেষে এবার ফলপ্রকাশের পালা। সোমবার প্রার্থী হিসেবে নিজেই গণনাকেন্দ্রে যান দিলীপ। আর যাওয়ার আগেই শাসকদলকে ‘বিরোধী’ আসনে বসিয়ে গেলেন।
সোমবার সাতসকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন, ‘‘খড়গপুরের মানুষজন নিজেদের ভাগ্য তৈরি করেছেন। আমরা গোড়া থেকে বলেছিলাম, এক লক্ষ ভোটে জিততে হবে। মানুষ ঢেলে ভোট দিয়েছেন। শুধু এই কেন্দ্র কেন, গোটা রাজ্যে বিজেপির জয়জয়কার হবে।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, তৃণমূল বারবার অভিযোগ করছে যে বিজেপি গণনায় কারচুপি করতে চাইছে, তা নিয়ে কী প্রতিক্রিয়া? জবাবে দিলীপের কটাক্ষ, ‘‘হেরে যাবে বলে এসব বলছে। দেখছেন না এখনই রাস্তায় বসে ধরনা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ভালো, ওরা বিরোধী হওয়া অভ্যাস করছে।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই এনডিএ-তে দেব? কেন শিবির বদল মেগাস্টারের?
-
‘বেইমান-গদ্দার’, হাওড়ায় তৃণমূলকে শেষ করার অভিযোগে অরূপ রায়ের নামে ব্যানার! ছবিতে জুতোর মালা
-
অরূপ-স্বরূপের বাড়িতে ‘রহস্যময় ঘর’, ডিজিটাল লক ভাঙতে তৎপরতা শুরু পুলিশের
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলা ‘বন্ধু’ আমেরিকার, জীবনমৃত্যুর খেলায় ২৪ ভারতীয় নাবিক!
-
গরম খাবার খবরের কাগজে মুড়ে আনেন? অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যু
নিবেদিত






