রাজ্যে ভোট পরবর্তী হিংসার বলি বিজেপি কর্মী। মঙ্গলবার বিকেলে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নিউটাউন চত্বর। কাঠগড়ায় তৃণমূলের দাপুটে নেতা। অভিযুক্তের বাড়ি ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। গিয়েছেন সদ্য নির্বাচিত বিধায়ক পীযূষ কানোরিয়া। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর

জানা গিয়েছে, মৃতের নাম মধু মণ্ডল। রাজারহাট-নিউটাউন বিধানসভা এলাকার বালিগরি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। শোনা যাচ্ছে, অভিযুক্ত তৃণমূল নেতা কমল মণ্ডলের সঙ্গে তাঁর জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল। নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পুরনো অশান্তি বিরাট আকার নেয়। অভিযোগ, মঙ্গলবার বিকেলে মধুর উপর চড়াও হয় কমল ও তাঁর দলবল। বেধড়ক মারধর করা হয় বিজেপি কর্মীকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। কমল মণ্ডলের বাড়ি ঘেরাও করে উত্তেজিত জনতা। চলে ব্য়াপক ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এদিকে সেখানে যান সদ্য নির্বাচিত বিধায়ক পীযূষ কানোরিয়া। মৃতের পরিবার ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। আশ্বাস দেন অভিযুক্তের কঠোরতম শাস্তির। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই কমল মণ্ডলকে আটক করেছে পুলিশ। এদিকে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। উল্লেখ্য, ভোটের ফলাফল স্পষ্ট হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। কোথাও আক্রান্ত তৃণমূল, কোথাও বিজেপি। একাধিক তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ডিএ নিয়ে বড় ঘোষণা বাজেটে? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা
-
‘ভারতের সঙ্গে যুদ্ধ করব’, সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লিকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
-
কেপ ভার্দের কাছে আটকে গেল উরুগুয়েও, নকআউটে যাওয়ার স্বপ্ন দেখছে আফ্রিকার ‘পুঁচকে’ দেশ
-
‘নোংরা হলেই জরিমানা’, গড়িয়াহাট বাজার ঘুরে ব্যবসায়ীদের স্বচ্ছতা-পাঠ পুরমন্ত্রী অগ্নিমিত্রার
-
ঋণের বোঝা-বেকারত্ব, রাজ্যের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে কী স্ট্র্যাটেজি বাজেটে?
নিবেদিত






