Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
West Bengal Assembly Election

‘পুত্র স্নেহে অন্ধ’, নাম না করে মমতা-অভিষেককে নিশানা রত্না দে নাগের

রত্না ২০২১ সালে পাণ্ডুয়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর জায়গায় টিকিট পান সমীর চক্রবর্তী। তিনি পরাজিত হয়েছেন।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২২:২০

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২২:২০

options
link
‘পুত্র স্নেহে অন্ধ’, নাম না করে মমতা-অভিষেককে নিশানা রত্না দে নাগের zoom

এবার দলের বিরুদ্ধে গর্জে উঠেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী রত্না দে নাগ। সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখলেন, ‘পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র কৌরব বংশের ধ্বংসের একমাত্র কারণ।’ তিনি কারও বিরুদ্ধে নাম করে আক্রমণ করেননি। তবে তৃণমূল ও জেলা রাজনৈতিক মহলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।

পেশায় চিকিৎসক রত্না দে নাগ দীর্ঘ দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। হুগলি থেকে কয়েকবারের সাংসদ ছিলেন। ২০২১ সালে তিনি পাণ্ডুয়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। 

Advertisement
West Bengal Assembly Election: Ratna De Nag targets Mamata-Abhishek without naming them
রত্না দে নাগের পোস্ট। ছবি: সংগৃহীত

এই নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হওয়ার পর দলীয় নেতৃত্বের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর গ্রহণ করা একাধিক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ভোট কুশলী সংস্থা আইপ্যাকের সাহায্যে দল পরিচালনা করার বিরুদ্ধে মুখ খুলেছেন নেতারা। অনেকেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেকের সিদ্ধান্ত না মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। মমতার  হাতে পুরো রাশ থাকলে এই ফলাফল হত না বলে দাবি বিক্ষুব্ধ নেতাদের একাংশের। সেই দলে এবার নাম লেখালেন প্রাক্তন বিধায়ক ও সাংসদ রত্না দে নাগ। তিনি নাম না করে বললেও তাঁর অভিযোগের তীর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তা অনেকেই মানছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.