গতকাল, শুক্রবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত অসঙ্গতির জেরে মনোনয়নপত্র জমা দিতে পারেননি। আজ, শনিবার সেই সমস্যার সমাধান করে মনোনয়নপত্র জমা দিলেন রাজন্যা হালদার। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। এদিন দুপুরে বারুইপুর এসডিও অফিসে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবারও তৃণমূলের প্রার্থী গতবারের বিধায়িকা লাভলি মৈত্র। বিজেপির হয়ে ওই কেন্দ্রে লড়ছেন রূপা গঙ্গোপাধ্যায়।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল ছেড়েছিলেন রাজন্যা। বিজেপি যোগ দেওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছিল। কিন্তু বিজেপি শেষপর্যন্ত তাঁকে দলে নেয়নি। শেষপর্যন্ত নিজেই দল করার কথা জানিয়েছিলেন রাজন্যা। সোনারপুর দক্ষিণ কেন্দ্রেই তিনি লড়াই করবেন, সেই কথাও জানিয়েছিলেন। নির্দল প্রার্থী হিসেবেই তিনি ভোটে লড়াই করছেন। গতকাল রাজন্যা মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু দেখা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত অসঙ্গতি রয়েছে। ফলে আর মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি। এদিন সেই সমস্যা সমাধান করে মনোনয়নপত্র জমা দেওয়া হল।
সাধারণ মানুষের জন্য কাজ করতে তিনি রাজনীতিতে এসেছেন। তাঁর কথায়, “আমরা কোনও তারকা নই যে হাতে সানস্ক্রিন বা স্যানিটাইজার নিয়ে মানুষের সঙ্গে হাত মেলাব। আমরা মাটির মানুষ, মানুষের সমস্যার সমাধান করতেই রাজনীতিতে এসেছি।” ওই বিধানসভা কেন্দ্রে উন্নয়ন প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ হওয়া অর্থ কোথায় গেল? সেই প্রশ্ন তুলেছেন রাজন্যা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
নিবেদিত






