বৃহস্পতিবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) চা চক্রের আগেই বেধে গেল তুমুল অশান্তি। খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। খড়্গপুরের (Kharagpur) পুরীগেট এলাকার ঘটনা। এদিন প্রচারে যেতেই দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তড়িঘড়ি তিনি এলাকা ছাড়ার চেষ্টা করলেও রাস্তা অবরোধ করা হয় বলেও অভিযোগ। শুধু দিলীপ ঘোষই নন, বিজেপি কর্মী-সমর্থকদের উপরেও এদিন ক্ষোভ উগড়ে দেন উত্তেজিত জনতা। বিক্ষোভের মাঝেই চলে ‘জয় বাংলা’ স্লোগান, পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান।
স্থানীয়দের অভিযোগ, রেলের নোটিশ নিয়ে যখন গোটা এলাকায় আতঙ্ক ছিল। সেই সময় একদিনও বিজেপি নেতা-কর্মীদের দেখা যায়নি এলাকায়। এমনকী দিলীপ ঘোষও সেখানে আসেননি বলে অভিযোগ স্থানীয়দের। এখন ভোটের (West Bengal Assembly Election) সময় বিজেপি প্রার্থী এলাকায় আসায় ক্ষেপে ওঠেন খড়গপুর ২৭ নম্বর ওয়ার্ডের পুরীগেট এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৬ সালে খড়গপুর সদর আসন থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে পাঁচ বছর বিধায়ক পদ সামলেছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২০২১-এ দিলীপ ঘোষকে সরিয়ে এই আসন থেকে জয়লাভ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। পাঁচ বছর ঘুরে ফের নিজের গড় ফিরে আসে দিলীপ ঘোষের হাতে। তবে পুরনো গড় ফিরে পেলেও স্বস্তি যে ফেরেনি, তা হয়তো বেশ বুঝতে পারছেন দিলীপবাবু। ভোটের আগেই খড়গপুরের জনতার তিরস্কারে খানিকটা বেকয়দায় পড়েছেন বিজেপির হেভিওয়েট নেতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
নিবেদিত


