এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি ইএম বাইপাসের ধাপায়। সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপির কর্মীরা। খবর পেয়ে কমিশনের ফ্লাইং টিম পৌঁছে যায় ঘটনাস্থলে। তাঁদের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি। প্রিয়াঙ্কার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একাজ করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এন্টালির তৃণমূল প্রার্থী।
এই বিষয়ে আরও খবর
হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছেন সব দলের প্রার্থীরা। মঙ্গলবার সকালে প্রচারের জন্য ইএম বাইপাসের ধাপা এলাকায় যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অভিযোগ, কর্মী-সমর্থকদের সঙ্গে তিনি এলাকায় ঢুকতেই তাঁদের বাধা দেয় একদল। ওঠে জয় বাংলা স্লোগান। এদিকে পালটা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। দলের পতাকা, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়। পালটা হামলা চালায় বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কমিশনের টিম। তাঁরা আয়ত্তে আনে পরিস্থিতি। আটক করা হয়েছে ৬ জনকে।
এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, “এরা দীর্ঘদিন ধরেই অশান্তির চেষ্টা করছে। আমি ৫ দিন আগে এদের মধ্যে ৫ জনের নাম থানায় দিয়েছি। দলে ২-৩ জন মহিলাও আছে। থানা জানত আমি আজ এই এলাকায় আসব। ওসির সঙ্গে কথা হয়েছিল। তা সত্ত্বেও এই ঘটনা।” এপ্রসঙ্গে এন্টালির তৃণমূল প্রার্থী বলেন, “উনি মানুষকে উত্যক্ত করছে। একেক দিন এক এক এলাকায় গিয়ে অশান্তি পাকাচ্ছেন। আমরা এলাকায় শান্তি রাখার চেষ্টা করছি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন
-
অভিষেকের পর ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে রাজ্যসভার সাংসদকে তলব পুলিশের
-
নিজ ভূমেই বর্ণবৈষম্য! ‘সংঘ ঘৃণা ছড়াচ্ছে’, ভগবতের সফরের মাঝেই তোপ মার্কিন কমিশনের
নিবেদিত






