Advertisement
Advertisement
West Bengal Assembly Election

ভোটের মুখে অভয়ার মাকে পুলিশের সমন! কী বললেন রত্নাদেবী?

পুলিশের সমন গ্রহণ করেননি রত্না দেবনাথ, কারণ হিসেবে কোন যুক্তি দেখালেন তিনি?

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৬:০৬

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৬:০৬

options
link
ভোটের মুখে অভয়ার মাকে পুলিশের সমন! কী বললেন রত্নাদেবী? zoom
ভোটের আগে অভয়ার মা, পানিহাটির বিজেপি প্রার্থীকে পুলিশের সমন!
Advertisement

পানিহাটির নির্বাচনী যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠল। ভোটের (West Bengal Assembly Election) মুখে এখানকার বিজেপি প্রার্থী, অভয়ার মাকে সমন পাঠাল পুলিশ! যদিও সেই সমন গ্রহণ করেননি রত্না দেবনাথ। জানিয়েছেন, নোটিস তাঁর স্বামীর নাম ভুল থাকায় তা তিনি গ্রহণ করেননি। কিন্তু কী এমন কারণ ঘটল, যাতে নির্বাচনী আবহের মাঝেই তড়িঘড়ি পুলিশের সমন? জানা যাচ্ছে, তিনি বিজেপির প্রার্থী হওয়ার পরপরই প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটু মন্তব্য করেছিলেন। তা ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে সমন পাঠিয়েছে। এনিয়ে রত্নাদেবীর প্রতিক্রিয়া, ”ওদের (তৃণমূলের) ভাণ্ডারে এমন কিছু নেই, যা নিয়ে আমাকে আক্রমণ করতে পারে। তাই সমন পাঠিয়ে হেনস্তার চেষ্টা হচ্ছে। তবে এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।”

মঙ্গলবার আচমকাই পানিহাটির বিজেপি প্রার্থীর কাছে পুলিশের সমন পৌঁছয়। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন বলে জানা যায়। কিন্তু রত্না দেবনাথের অভিযোগ, সমনে তাঁর স্বামীর নাম ভুল আছে, তাই তিনি পুলিশের ওই নোটিস গ্রহণ করেননি।

মঙ্গলবার আচমকাই পানিহাটির বিজেপি প্রার্থীর কাছে পুলিশের সমন পৌঁছয়। এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁর কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে এই সমন বলে জানা যায়। কিন্তু রত্না দেবনাথের (Ratna Debnath) অভিযোগ, সমনে তাঁর স্বামীর নাম ভুল আছে, তাই তিনি পুলিশের ওই নোটিস গ্রহণ করেননি। এরপরই তৃণমূলের উদ্দেশে তোপ দেগে অভয়ার মা বলেন, ‘‘আমাকে এত কটু কথা ওরা (তৃণমূল) বলেছে যে তৃণমূলের ভাণ্ডার শেষ হয়ে গিয়েছে। তাদের ভাণ্ডারে আর কোনও কথা নেই, যেটা অভয়ার মাকে বলতে পারে। সেই কারণেই সমন পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, এভাবে আমাকে ভয় দেখানো যাবে না।”

Advertisement

গত সপ্তাহে পানিহাটিতে প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলেন, বিজেপি প্রার্থীকে কোনওভাবে সীমা লঙ্ঘন করে কোনও আক্রমণ নয়। সেটাই তৃণমূলের সৌজন্য এবং শালীনতা। অভিষেক যতটা সৌজন্য দেখিয়েছেন, তেমনটা কিন্তু রত্নাদেবীর প্রতিক্রিয়া নয়। তিনি সাফ বললেন, ‘‘ভাইপো এসে বলে যাচ্ছে শালীনতা বজায় রাখতে আর অন্যদিকে পিসির পুলিশ সমন পাঠাচ্ছে! আমার মনোনয়নের আগে থেকে আমার উপরে হামলা করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু আমি বলেছি, আপনারা আমার দিকে ইট ছুড়লেও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকব। কারণ, আমি আমার পৃথিবী, আমার মেয়েকে হারিয়েছি। আর কিছু হারানোর নেই। তাই আমাকে ভয় দেখানো যাবে না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.