আর মাত্র কয়েকঘণ্টা। সোমবার সকাল ৮ থেকে শুরু ভোট গণনা। ফলতা ছাড়া রাজ্যের ২৯৩টি কেন্দ্রের ভোট (Bengal Election 2026) গণনা হবে। আর এই গণনায় সাহায্য করতে এবার কাউন্টিং অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কোথায় কত কাউন্টিং অবজার্ভার থাকবে সেই সংখ্যা জানানো হয়েছে। কমিশনের সেই তালিকায় ২৯৪টি আসনের কথা উল্লেখ করা হয়েছে। আর সেই আসন অনুসারে মোট ৪৩২ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সবথেকে বেশি কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩৩টি বিধানসভা কেন্দ্রের জন্য ৪৯ জন কাউন্টিং পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ৩১টি আসনের জন্য সোমবার মোট ৪৫ জন পর্যবেক্ষক থাকবেন। মুর্শিদাবাদের ২২টি আসনের জন্য থাকবেন ৩৩ জন পর্যবেক্ষক। কলকাতা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে ১১টি আসনের জন্য ১২ জন কাউন্টিং অবজার্ভারকে নিয়োগ করেছে। এমন করে প্রত্যেক জেলাতেই পর্যবেক্ষকদের নিয়োগ করা হয়েছে। সবথেকে কম নিয়োগ হয়েছে আলিপুরদুয়ার জেলার জন্য। পাঁচটি আসনের জন্য থাকবেন ৬ জন পর্যবেক্ষক।
সবথেকে বেশি কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে উত্তর ২৪ পরগনায়। ৩৩টি বিধানসভা কেন্দ্রের জন্য ৪৯ জন কাউন্টিং পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ৩১টি আসনের জন্য সোমবার মোট ৪৫ জন পর্যবেক্ষক থাকবেন। মুর্শিদাবাদের ২২টি আসনের জন্য থাকবেন ৩৩ জন পর্যবেক্ষক। কলকাতা উত্তর এবং দক্ষিণ মিলিয়ে ১১টি আসনের জন্য ১২ জন কাউন্টিং অবজার্ভারকে নিয়োগ করেছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গণনা প্রক্রিয়ায় সবরকম সাহায্য করবেন পর্যবেক্ষকরা। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয় সেদিকেও নজর তাঁরা রাখবেন বলে জানা গিয়েছে। এছাড়াও নিয়োগ করা হয়েছে পুলিশ পর্যবেক্ষকদেরও। নিয়োগ করা হয়েছে ৭৭ জন পুলিশ অবজার্ভারকে। পুলিশ অবজার্ভাররা গণনাকেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখভাল করবেন। তবে তাঁরা গণনার দিন কোনওভাবেই গণনাকক্ষে অবস্থাতেই প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কমিশন। তাছাড়া কমিশন আগেই জানিয়েছিল, কিউআর কোড যুক্ত আই কার্ড যাদের থাকবে তাঁরাই গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। এবার জানানো হয়েছে কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
নিবেদিত






