Advertisement
Advertisement
Nirmal Maji

প্রচারে গিয়ে মাপলেন রক্তচাপ, লিখে দিলেন ওষুধ! ভোটের আগেই মানুষের মন জয় নির্মল মাজির

সোমবার সকালে ভাদুর অঞ্চলের মিরগা, চাতরা, বেলীর বিস্তীর্ণ এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন নির্মল মাজি।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৭:২২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ১৭:২২

options
link
প্রচারে গিয়ে মাপলেন রক্তচাপ, লিখে দিলেন ওষুধ! ভোটের আগেই মানুষের মন জয় নির্মল মাজির zoom
প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করছেন তৃণমূলের প্রার্থী ডা: নির্মল মাজি। নিজস্ব ছবি।

বাড়ি বাড়ি প্রচারে গিয়ে অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করলেন গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা: নির্মল মাজি। এই উদ্যোগে আপ্লুত সাধারণ মানুষ। এলাকার বাসিন্দাদের একাংশের মতে, নির্বাচনে জয়ের আগেই মানুষের মন জয় করে ফেলেছেন তৃণমূল প্রার্থী। সোমবার সকালে ভাদুর অঞ্চলের মিরগা, চাতরা, বেলীর বিস্তীর্ণ এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নামেন নির্মল। সকাল থেকেই এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। গ্রামবাসীদের উষ্ণ অভ্যর্থনা যেন প্রমাণ করে দিচ্ছিল, নির্মল শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, মানুষের আপনজন হয়ে উঠেছেন। বিশেষ করে প্রচার কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শঙ্খধ্বনির মাধ্যমে তৃণমূল প্রার্থীকে স্বাগত জানান তাঁরা।

প্রচারের ফাঁকেই স্থানীয় শিব মন্দিরে পুজো দেন নির্মল মাজি (Nirmal Maji)। সাধারণ মানুষের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে তোলেন তিনি। উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যকেও সমান গুরুত্ব দিতে দেখা গেল তাঁকে। এরপরই শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি। প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, তাঁদের সমস্যার কথা শোনা—সবকিছুতেই ছিল আন্তরিকতার ছাপ। প্রচারের সময় চিকিৎসক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নেন তিনি।। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি ভুলে যাননি নিজের পেশার দায়িত্ব।

Advertisement

গতকাল কুমারগঞ্জে প্রচার চলাকালীন এক ক্যান্সার আক্রান্ত রোগীকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছিলেন নির্মল। আজ, সোমবারও বাড়ি বাড়ি প্রচারের সময় বহু মানুষকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায় তাঁকে। রক্তচাপ মেপে দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধের পরামর্শ দেওয়া সব কিছুতেই তিনি সক্রিয় ছিলেন। এই মানবিক মুখই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শুধুমাত্র ভোটের প্রচার নয়, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর বার্তাই পৌঁছে দিতে চাইছেন নির্মল। অনেকেই বলছেন, এমন প্রার্থীই তাঁদের প্রয়োজন, যিনি ভোটের সময় নয়, সবসময় পাশে থাকবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.