ঠিক যেন ঘরের ছেলে! ভোটের (West Bengal Elections 2026) প্রচারে বেরিয়ে এলাকাবাসীর বাড়ির হেঁশেলে ঢুকে রীতিমতো রান্না করলেন গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি (Nirmal Maji)। উঠোনে বসে ভাত-ডাল-মাছ দিয়ে মধ্যাহ্নভোজন সারলেন তিনি।
এই বিষয়ে আরও খবর
বঙ্গে ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই কংগ্রস বাদে বাকি সব দল প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছেন প্রার্থীরা। ছাব্বিশে গোঘাট আসনের ভার তৃণমূল দিয়েছে ডা. নির্মল মাজিকে। নাম ঘোষণা হতেই প্রচার শুরু করেছেন তিনি। বহিরাগত নন, তিনি ঘরের ছেলে, তা বোঝাতে মরিয়া নির্মল। রাস্তায় প্রান্তিক চাষিদের আলিঙ্গন করলেন। প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নিলেন। এরপর সটান ঢুকে পড়লেন গৃহস্থের হেঁশেলে।
শুক্রবার গোঘাটের দক্ষিণপাড়া এলাকায় প্রচারের ফাঁকে এক সাধারণ ভোটারের রান্নাঘরে ঢুকে পড়েন নির্মল। স্বাভাবিকভাবেই সেই সময় পরিবারের মহিলা সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্নাঘরে গিয়েই সেখানে ভাত খাওয়ার আবদার করেন প্রার্থী। সেখানেই থামেননি তিনি। রান্না চলছে দেখে খুন্তিও নাড়িয়ে দেন। এরপর সেই রান্নাঘরে বসেই ভাত-ডাল, মাছভাজা দিয়ে মধ্যাহ্নভোজ সারেন।
শুক্রবার গোঘাটের দক্ষিণপাড়া এলাকায় প্রচারের ফাঁকে এক সাধারণ ভোটারের রান্নাঘরে ঢুকে পড়েন নির্মল। স্বাভাবিকভাবেই সেই সময় পরিবারের মহিলা সদস্যরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্নাঘরে গিয়েই সেখানে ভাত খাওয়ার আবদার করেন প্রার্থী। সেখানেই থামেননি তিনি। রান্না চলছে দেখে খুন্তিও নাড়িয়ে দেন। এরপর সেই রান্নাঘরে বসেই ভাত-ডাল, মাছভাজা দিয়ে মধ্যাহ্নভোজ সারেন। প্রার্থীকে এভাবে পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারা। নির্মলবাবু বলেন, “এখানে এসে যেন নতুন ঘর পেয়েছি। এখানকার মানুষের জন্য কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল
নিবেদিত






