Advertisement
Advertisement

মোথাবাড়িকাণ্ডে ফের সক্রিয় এনআইএ! ভোটগণনার আগেই তৃণমূল এজেন্ট-সহ নেতাদের তলব

মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুর রহমানকে তলব করেছে এনআইএ। তিনি সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়াও হাজিরা দিতে বলা হয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকে।

Advertisement
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১২:০৯

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১২:০৯

options
link
মোথাবাড়িকাণ্ডে ফের সক্রিয় এনআইএ! ভোটগণনার আগেই তৃণমূল এজেন্ট-সহ নেতাদের তলব zoom
মোথাবাড়িকাণ্ডে তৃণমূল নেতাদের তলব করল এনআইএ।

এসআইআরের কাজে নিযুক্ত বিচারপতিদের হেনস্তার ঘটনায় ফের সক্রিয় এনআইএ! এবার তৃণমূল নেতাদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাল ভোটগণনা, তার আগেই রবিবার কালিয়াচক থানায় হাজিরা নির্দেশে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুর রহমানকে তলব করেছে এনআইএ। তিনি সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়াও হাজিরা দিতে বলা হয়েছে কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ সরিউলকে। সূত্রের খবর, রবিবর বেলা ১২ টার মধ্যে তাঁদের কালিয়া থানার পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে এনআইএ-র তরফে।

Advertisement

ঘটনা সেই ১ এপ্রিলের। এসআইআরের কাজে কমিশনের গড়ে দেওয়া ট্রাইব্যুনাল মালদহে কাজ করতে গেলে মোথাবাড়িতে তাঁদের ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। বিডিও অফিসে রাতভর আটকে রাখা হয় সাত বিচারককে। ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশেই ঘটনার তদন্তভার ??যায় এনআইএ-র হাতে। যদিও সিআইডি গ্রেফতার করে ঘটনার অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে। আদালতে তাঁকে এই গণ্ডগোলের অন্যতম মাথা বলে দাবিও করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট ৫২ জনকে। তাঁদের কেউ এনআইএ হেফাজতে রয়েছেন, কেউ আবার জেল হেফাজতে। এবার সেই ঘটনার আরও জিজ্ঞাসাবাদের জন্য এলাকার তৃণমূল নেতাদের ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

সোমবার রাজ্যে ভোটের ফলাফল। ঠিক তার আগের দিন তৃণমূল প্রার্থীর এজেন্ট ও নেতাদের তলবের পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছে শাসকশিবির।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.