Advertisement
Advertisement
Narendra Modi

‘এখনই থানায় গিয়ে আত্মসমর্পণ করুন’, তৃণমূলের ‘দুষ্কৃতীদের’ লাস্ট ওয়ার্নিং মোদির

রবিবাসরীয় প্রচারে এসে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তৃণমূলের 'দুষ্কৃতী' থেকে 'সিন্ডিকেট রাজ' নিয়ে কড়া নিশানা করলেন। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তৃণমূলের 'দুষ্কৃতীদের' লাস্ট ওয়ার্নিং দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৫৪

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৫৪

options
link
‘এখনই থানায় গিয়ে আত্মসমর্পণ করুন’, তৃণমূলের ‘দুষ্কৃতীদের’ লাস্ট ওয়ার্নিং মোদির zoom
তৃণমূলকে হুঁশিয়ারি মোদির।

রবিবাসরীয় প্রচারে এসে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। তৃণমূলের ‘দুষ্কৃতী’ থেকে ‘সিন্ডিকেট রাজ’ নিয়ে কড়া নিশানা করলেন। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তৃণমূলের ‘দুষ্কৃতীদের’ লাস্ট ওয়ার্নিং দিলেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, “২৩ ও ২৯ এপ্রিলের আগে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। না হলে ৪ মে-র পর কেউ বাঁচবেন না।” বাংলায় তৃণমূল সরকারের বদল হবে। ৪ মে-র ভোটের (WB Assembly Election 2026) ফলগণনার পর বিজেপি সরকার ক্ষমতায় আসবে, বাংলায় উন্নয়ন হবে। সেই প্রত্যয়ীবার্তাও মোদির মুখে আরও একবার শোনা গিয়েছে।

এদিন বেলায় বড়জোড়ায় প্রধানমন্ত্রী বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন। তৃণমূলের ‘দুষ্কৃতীরাজ’, ‘সিন্ডিকেটবাহিনী’র দিকে নিশানা করেছেন তিনি। ভোটের আগে মানুষজনকে ভয় দেখানো হচ্ছে বলে এদিন অভিযোগ করেন মোদি। সুর চড়িয়ে মঞ্চ থেকে দুর্বৃত্তদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “টিএমসির গুন্ডা, সিন্ডিকেট চালানো, দুর্নীতিকারীরা ২৩ ও ২৯ এপ্রিলের আগে নিজেদের থানায় আত্মসমর্পণ করুন। ৪-মের পর কেউ বাঁচবে না। কান খুলে শুনে রাখুন, এইসব চলবে না।” বিষ্ণুপুরে তৃণমূল বালি, কয়লার সিন্ডিকেট চালায় বলে অভিযোগ তোলেন মোদি। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এইসব সিন্ডিকেটরাজ বন্ধ হবে, বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

কলকাতায় তৃণমূলের নেতাদের একাংশ সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ বিজেপির। এদিন সেই প্রসঙ্গও উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “কলকাতায় তৃণমূলের ধমকানি, ভয় দেখানো, কান্নাকাটি সবই ভোটের ফলপ্রকাশের আগে একজিট পোল। এই ধমকের পিছনে তৃণমূলের লোকজন ভয় পাচ্ছে। যারা এতদিন ভয় দেখিয়েছে, তারা এখন বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে। তৃণমূল সরকার বদল হলে, এরপর কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার রাজ্যে উন্নয়ন করবে।”

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.