সভায় ভিড়ের আচরণে ‘বিরক্ত’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সামনে বসার গোলমালের জন্য ভাষণ শুরু করতে পারছিলেন না মোদি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। ভাষণ শুরু করে তিনি বলেন, “আপনারা এত ভালবাসেন, আবার বিরক্তও করেন।”
এই বিষয়ে আরও খবর
রবিবার শিলিগুড়িতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাতেই আসার পরই প্রধানমন্ত্রীকে দেখে জমায়েত ভিড় উচ্ছ্বাস শুরু করে। সভার সামনে দিকে বসার জন্য গোলমাল শুরু হয় কর্মী-সমর্থকদের মধ্যে। যার কারণে বেশ কিছুক্ষণ ভাষণ বন্ধ রাখতে বাধ্য হন তিনি। নিরাপত্তারক্ষীদের নির্দেশও দেন তিনি। তারপর কিছুটা বিরক্তির সুরে তাঁকে বলতে শোনা যায়, “আপনারা এত ভালবাসেন, আবার বিরক্তও করেন।” মোদির এই কথার পর ভিড় কিছুটা শৃঙ্খল হয়। সভা শুরু করেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে প্রায় প্রতিটি সভাতেই অনেকেই প্রধানমন্ত্রীর ছবি এঁকে আনে। সেই প্রসঙ্গে মজা করে প্রধানমন্ত্রী বলেন, “কত রকমের ছবি এঁকে এনেছেন! মোদিকে নেপালি বানিয়ে দিয়েছেন। ছবির পিছনে আপনাদের ঠিকানা লেখা থাকলে আমি ধন্যবাদপত্র পাঠাব। নিরাপত্তারক্ষীদের এই সমস্ত ছবি ও উপহার জনতার মধ্যে থেকে সংগ্রহ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে, টুকরে টুকরে গ্যাং ও তৃণমূলকে এক সারিতে বসিয়ে আক্রমণ করেন প্রধানন্ত্রী মোদি। শুধু তাই নয়, উত্তরবঙ্গকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল পিছিয়ে রাখছে। কাজ হতে দেয়নি। কেন্দ্রের টাকা খরচ হতে দেয়নি বলেও এদিন তোপ দাগেন প্রধানমন্ত্রী। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক। মোদির মুখে ‘টুকরে টুকরে গ্যাং’ মন্তব্যে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের পালটা দাবি করেন, “ভারতকে টুকরো টুকরো করছেন মোদি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
নিবেদিত






