রাজ্যে প্রথম দফার নির্বাচন (Assembly Elections 2026) ২৩ এপ্রিল। হাতে আর মাত্র ১২ দিন। বঙ্গ রাজনীতির হাওয়া উত্তপ্ত। ক্রমশ সেই পারদ চড়ছে। কর্মীদের চাঙ্গা করতে ও দলীয় প্রার্থীদের সমর্থনে আজ, শনিবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের তিন জায়গায় সভা করবেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রচার করছেন। এদিন তাঁর চারটি সভা রয়েছে। সাঁইথিয়ায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। মেমারিতে রয়েছে রোড শোও। পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বাঁকুড়ার ছাতনাতে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে মেগা শনিবার রাজনৈতিক বাক-যুদ্ধ দেখতে চলছেন রাজ্যবাসী।
এই বিষয়ে আরও খবর
ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে নির্ণায়ক ভূমিকা নিতে চলছে মহিলা ভোট। দিনের আলোর মতো তা পরিষ্কার। সেই অস্ত্রেই শান দিচ্ছে সব রাজনৈতিক দল। সেই ভোট যেন বিজেপির দিকেই থাকে সংকল্পপত্র প্রকাশের সেই লক্ষ্যেই শনিবার পূর্ব বর্ধমানের কালনায় প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী মোদি। তারপর জঙ্গিপুর ও বালুরঘাটের কুশমণ্ডিতে তাঁর জনসভা রয়েছে।
এদিকে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে কেশিয়াড়ি, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম শহর, ও বড়জোড়ায় জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চারটি সভায় মূল লক্ষ্য হবেন মোদি -শাহ তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের উন্নয়ন ও আগামিদিনের পরিকল্পনা তুলে ধরবেন তৃণমূলনেত্রী।
রাজ্যে ঘাঁটি গেড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে তিনি সভা করবেন পুরুলিয়ার বাঘমুণ্ডি ও বাঁকুড়ার ছাতনাতে। সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। সাঁইথিয়ায় রয়েছে সভা। মেমারিতে করবেন রোড শো। ভোটের বাংলায় শনিবার চর্তুরমুখী বাকযুদ্ধ দেখতে চলেছেন বঙ্গবাসী। কেউ এক ইঞ্চি জমি ছাড়বেন না তা বলাই বাহুল্য।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘না চাইলেও অভিষেককে সেনাপতির সম্মান দিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করে বিজেপি যোগের ইচ্ছাপ্রকাশ সৌমেনের
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয়, জানাল কেন্দ্র
-
আলিপুরে সরকারি অফিসে ভয়ংকর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র! দায়ের এফআইআর
-
এক যাত্রায় পৃথক ফল! তথ্যগোপনে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থীপদ খারিজ, বহাল রইলেন এনডিএ প্রার্থী
-
দিঘা জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’, ‘আগেই বলেছিলাম, শোনা হয়নি’, শুভেন্দুর পাশে রাজেশ দৈতাপতি
নিবেদিত






