পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের মাথায় হাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। সভামঞ্চ থেকে তাঁর হাত ধরে বিজেপিকে ভোট (West Bengal Elections 2026) দেওয়ার আহ্বান জানালেন মোদি। পাশাপাশি ফের আর জি কর ইস্যুতে তৃণমূলকে বিঁধে বলেন, “এই মা মেয়েকে ডাক্তার বানিয়েছিলেন। তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা তাঁর মাকে প্রার্থী করেছি।” পাশাপাশি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাওয়া নারী নির্যাতন মামলার সব ফাইল ফের খোলা হবে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।
এই বিষয়ে আরও খবর
সোদপুরের পানিহাটিতে বিজেপি প্রার্থী হিসাবে লড়াই করছেন আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথ। আজ, শুক্রবার অমরাবতী মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। মঞ্চে হাজির রত্নাদেবীও। সভার শুরুতেই পানিহাটির প্রার্থীর হাত ধরে তাঁকে ভোট (West Bengal Elections 2026) দেওয়ার অনুরোধ করেন মোদি। তারপর আর জি কর ইস্যু নিয়ে ফের তৃণমূলকে বিঁধেছেন। তিনি বলেন, “তৃণমূলের জঙ্গলরাজ মেয়েকে ছিনিয়ে নিয়েছে। তাঁর মাকে প্রার্থী করেছে বিজেপি।”

শাসকদলকে ফের মহিলা বিরোধী বলে আক্রমণ করে বলেন, “তৃণমূল নারীবিরোধী। এবারের নির্বাচনে বাংলার নারীশক্তি নতুন কাহিনি লিখবে। তৃণমূল মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে। ৪ মের পর অত্যাচারের সমস্ত ফাইল খুলবে। এটা মোদির গ্যারান্টি।”
বৃহস্পতিবার প্রথমদফার নির্বাচনে ১৫২টি আসনে ভোট হয়েছে। স্বাধীনতার পর সর্বকালীন রেকর্ড ভোট পড়েছে। ৯২.৭১ শতাংশ ভোট পড়েছে। সেই প্রসঙ্গ টেনে পানিহাটির সভা থেকে মোদি বলেন, “ভোট দেখে তৃণমূল নেতারা হতচকিত হয়ে গিয়েছে। প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে। তৃণমূলেরও সেই অবস্থা হয়েছে।” রাজ্যে বিজেপির সরকার গঠন হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘না চাইলেও অভিষেককে সেনাপতির সম্মান দিয়েছি’, শুভেন্দুর প্রশংসা করে বিজেপি যোগের ইচ্ছাপ্রকাশ সৌমেনের
-
ওমানের কাছে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয়, জানাল কেন্দ্র
-
আলিপুরে সরকারি অফিসে ভয়ংকর অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র! দায়ের এফআইআর
-
এক যাত্রায় পৃথক ফল! তথ্যগোপনে কংগ্রেসের রাজ্যসভার প্রার্থীপদ খারিজ, বহাল রইলেন এনডিএ প্রার্থী
-
দিঘা জগন্নাথ মন্দির থেকে সরল ‘ধাম’, ‘আগেই বলেছিলাম, শোনা হয়নি’, শুভেন্দুর পাশে রাজেশ দৈতাপতি
নিবেদিত






