Advertisement
Advertisement
Narendra Modi

‘খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের’, ‘ঝালমুড়ি’ খোঁচা দিয়ে তীব্র আক্রমণ মোদির

'৪ মে বাংলায় মিষ্টি বিলি হবে, ঝালমুড়িও বিলি হবে।' ভোট বঙ্গে দাঁড়িয়ে মোদির মুখে ফের ঝালমুড়ি প্রসঙ্গ। 'আমি ঝালমুড়ি খেলাম, ঝাল লাগল তৃণমূলের', কৃষ্ণনগরের জনসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা মোদির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৫:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৫:০১

options
link
‘খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের’, ‘ঝালমুড়ি’ খোঁচা দিয়ে তীব্র আক্রমণ মোদির zoom
নরেন্দ্র মোদি।

প্রথম দফার ভোটের দিনই ফের বঙ্গে প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারে কৃষ্ণনগরে দাঁড়িয়ে কমিশনের প্রশংসায় পঞ্চমুখ মোদি। ‘গত ৫০ বছরে বাংলায় রেকর্ড ভোটদান হয়েছে’ বলে দাবি করে কমিশনকে শুভেচ্ছা বার্তা মোদির। সেই সঙ্গে মোদির মুখে উঠে আসে ফের ঝালমুড়ি প্রসঙ্গ। ‘৪ মে বাংলায় মিষ্টি বিলি হবে, ঝালমুড়িও বিলি হবে।’ 

প্রথম দফা ভোটের অর্ধেক বেলা কাটতে না কাটতেই মোদি বললেন, “বাংলা থেকে ভয় পালাচ্ছে, ভরসা দৃঢ় হচ্ছে। ৪ মে বাংলাতেও পদ্ম ফুটবে। মিষ্টি বিলির সঙ্গে ঝালমুড়িও বিলি হবে।”

বাংলার রেকর্ড ভোটদানের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ মোদি। তিনি বলেন, “৫০ বছরে প্রথম হিংসা মুক্ত ভোট দেখছে বাংলা। ভোটদানে সব পুরনো রেকর্ড ভেঙে গেছে।” কৃষ্ণনগরের জনসভায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের সাফল্যকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসী সুর শোনা যায় মোদির গলায়। প্রথম দফা ভোটের অর্ধেক বেলা কাটতে না কাটতেই মোদি বললেন, “বাংলা থেকে ভয় পালাচ্ছে, ভরসা দৃঢ় হচ্ছে। ৪ মে বাংলাতেও পদ্ম ফুটবে। মিষ্টি বিলি, ঝালমুড়ি বিলি হবে।” তাঁর সংযোজন, “ডবল ইঞ্জিন সরকার এলে ডবল সক্রিয়তায় বাংলার বিকাশ করবে।” এদিন ফের অনুপ্রবেশকারী ইস্যু টেনে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটবঙ্গে ঝালমুড়ি প্রসঙ্গ টেনে মোদির খোঁচা, “ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের।” ছাব্বিশের ভোটবঙ্গে জয়ের ক্ষেত্রে ‘আত্মবিশ্বাসী’ মোদি বলেন, “১৫ বছর পর সংস্কৃতির ভূমিতে আজ পরিবর্তনের ঝড় দেখতে পাচ্ছি।”  

প্রথম দফা ভোটের সকালে ঝালমুড়ি ইস্যুকে ফের তুলে আনলেন মোদি। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ির খাওয়াকে কেন্দ্র করে ভোটবঙ্গে সমালোচনার কেন্দ্রে উঠে আসেন মোদি। ‘ক্যামেরা ফিট করে ঝালমুড়ি খেয়েছেন’ বলে মোদিকে তীব্র খোঁচা দেন তৃণমূল সুপ্রিমো। এবার তাঁর পালটা জবাব দিতে আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের।” ছাব্বিশের ভোটবঙ্গে জয়ের ক্ষেত্রে ‘আত্মবিশ্বাসী’ মোদি বলেন, “১৫ বছর পর সংস্কৃতির ভূমিতে আজ পরিবর্তনের ঝড় দেখতে পাচ্ছি।”  উত্তর থেকে দক্ষিণে মানুষ ‘পালটানোর ডাক’ দিচ্ছেন বলে দাবি মোদির।

কৃষ্ণনগরে দাঁড়িয়ে মতুয়া আবেগ ছুঁতেও মরিয়া চেষ্টা করেন মোদি। তিনি বলেন, “মতুয়াদের তৃণমূলের ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনাদের কেউ হাত লাগাতে পারবে না।” ক্ষমতায় এলে সিএএ চালুর দাবিতে ফের গ্যারান্টি দিয়ে যান মোদি। “৪মে-র পর থেকে সুরক্ষার নতুন গ্যারান্টি শুরু হবে” বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.