নির্বাচনের (West Bengal Assembly Election) মুখে ‘তারকা ম্যাজিক’-এর ওপর ভর করে জমি শক্ত করার কৌশল নিয়েছিল বিজেপি। কিন্তু সেই প্রচারই শেষপর্যন্ত বুমেরাং হল ইন্দাসে! বিজেপি প্রার্থী নির্মলকুমার ধাড়ার সমর্থনে প্রচারে এসে আকুইতে রোড শো করলেও সাহসপুর বাজারে পৌঁছে গাড়ি থেকে না নেমেই ফিরে গেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষ। সোমবার দুপুরে আকুইয়ের অস্থায়ী হেলিপ্যাডে নামেন মিঠুন। এরপর হুডখোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড শো করে জনসংযোগ করেন। সেই দৃশ্য ঘিরে প্রথমে উচ্ছ্বাস থাকলেও, সাহসপুরে পৌঁছে পুরো চিত্রটাই বদলে যায়। আগে থেকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেখানে রোড শো করার কথা থাকলেও, গাড়ি থেকে নামেননি তিনি অভিযোগ স্থানীয়দের।
এই বিষয়ে আরও খবর
সাহসপুর বাজারে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। কেউ এসেছিলেন বিজেপির সমর্থনে, কেউ বা শুধুই ‘মহাগুরু’কে এক ঝলক দেখার আশায়। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিঠুনকে সামনে না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয় বহু মানুষকে। ক্ষোভ চেপে রাখতে পারেননি অনেকেই। এক কর্মীর সরাসরি মন্তব্য, “দেখাবেন না যদি, তবে এলেন কেন?” এই প্রশ্নেই কার্যত অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ঘটনার পর ড্যামেজ কন্ট্রোলে নামেন প্রার্থী নির্মল কুমার ধারা। তাঁর দাবি, “প্রচণ্ড গরম, তার ওপর মিঠুনদার শারীরিক সমস্যা। পায়ে ব্যথা থাকায় আর হাঁটতে পারেননি।”
যদিও এই ব্যাখ্যা অনেকের কাছেই ‘অজুহাত’ বলেই মনে হয়েছে। কারণ, আগে থেকে ঘোষিত সূচি অনুযায়ী সাহসপুরে ভোটের বড়সড় রোড শোর প্রস্তুতি নিয়েছিল দল। এই ঘটনা বিজেপির সাংগঠনিক দুর্বলতাকেই সামনে এনে দিল। তারকা নির্ভর প্রচার কৌশল যে সবসময় কার্যকর হয় না, ইন্দাসে তারই প্রমাণ মিলল। স্থানীয় ইস্যুতে সংগঠনকে শক্ত করার বদলে ‘তারকা ভরসা’ যে উল্টে প্রতিক্রিয়া ডেকে আনতে পারে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
নির্বাচনের আগে এই ঘটনায় বিজেপির অন্দরেই অস্বস্তি বাড়ছে বলে খবর। কারণ, যেখানে জনসংযোগের মাধ্যমে ভোটারদের আস্থা জেতার কথা, সেখানে হতাশা আর ক্ষোভই হয়ে উঠল দিনের প্রধান ছবি। কারণ আকুই থেকে সাহসপুর পর্যন্ত মিছিল করার কথা কিন্তু তার আগেই মিছিলের শাশপুর সিধু কানু মূর্তি পর্যন্ত মিছিল করেই শেষ হয়ে যায়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রাঁচিতে আরএসএসের দপ্তরে পেট্রল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! তদন্তের দাবিতে সরব বিজেপি
-
আফগানদের বিরুদ্ধে ফের সেঞ্চুরি ক্যাপ্টেন শুভমানের, দ্বিতীয় ওয়ানডে শতরান হাঁকালেন ঈষান
-
আত্মনির্ভর ভারত! বিশ্ববাজারে তুঙ্গে দেশীয় অস্ত্রের চাহিদা, প্রতিরক্ষা উৎপাদনে সর্বকালীন রেকর্ড
-
পরীমণির সঙ্গে রাত্রিবাস! বাধ্যতামূলক অবসরে গেলেন বাংলাদেশের শীর্ষ পুলিশ কর্তা
-
কঙ্গোর বিরুদ্ধে অভিযানে পর্তুগাল, মাঠে নামার আগে রোনাল্ডোদের ‘বিচ থেরাপি’ কোচ মার্টিনেজের
নিবেদিত






