রাজনীতিতে তারকাদের আসাযাওয়া নতুন নয়। কিন্তু তারকাদের রাজনীতি আবার ভিন্ন। রোদে পুড়ে, ঘেমেনেয়ে জনসংযোগ করে বেড়ানো অন্তত গেরুয়া শিবিরের তারকা নেতাদের কম্মো নয়! তার হাতেগরম প্রমাণ মিলল শনিবারের বারবেলায়, দুর্গাপুরে। তীব্র গরমে দুর্গাপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করতে বেরিয়েছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কিন্তু তীব্র গরমে তাঁর হাসফাঁস দশা! শেষমেশ রোড শো ছেড়ে নিজের এসি গাড়িতে সওয়ার হলেন তিনি। ভেস্তেই গেল রোড শো। তাতে হতাশ বিজেপি কর্মী, সমর্থকরা। দুর্গাপুরে পদ্ম ব্রিগেডের শনিবাসরীয় প্রচার একেবারে মিইয়ে গেল, বলাই বাহুল্য।
মিঠুনের রোড শো শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কেটে গেল! প্রায় ২০০ মিটার এগোনোর পরই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে সঙ্গে তাঁর মাথার উপর ছাতা ধরেন লক্ষ্ণণ ঘোড়ুই। কিন্তু তবুও ‘ফাটাকেষ্ট’র অস্বস্তি কাটেনি। শেষপর্যন্ত তিনি ট্রাক থেকে নেমে পড়েন এবং নিজের এসি গাড়িতে উঠে যান। এরপর আর রোড শো এগোয়নি।
আরও পড়ুন:
আগামী ২৩ তারিখ প্রথম দফায় ভোট দুর্গাপুরে। হাতে সময় কম, প্রচার এখন তুঙ্গে। শনিবার দুপুরে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্ণণ ঘোড়ুইয়ের সমর্থনে কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু হয়। প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি ট্রাকের উপর চেপে রোড শো করছিলেন। ছিলেন বর্ধমান-দুর্গাপুরের প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াও। শুরু থেকেই রাস্তাজুড়ে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। প্রিয় তারকাকে একঝলক দেখতে এবং তাঁর কথা শোনার আশায় বহু মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন।
কিন্তু রোড শো শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কেটে গেল! প্রায় ২০০ মিটার এগোনোর পরই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে সঙ্গে তাঁর মাথার উপর ছাতা ধরেন লক্ষ্ণণ ঘোড়ুই। কিন্তু তবুও ‘ফাটাকেষ্ট’র অস্বস্তি কাটেনি। শেষপর্যন্ত তিনি ট্রাক থেকে নেমে পড়েন এবং নিজের এসি গাড়িতে উঠে যান। এরপর আর রোড শো এগোয়নি। মিঠুন নিজের চার চাকা গাড়ির ভিতর বসেই বাকি রাস্তাটা যান। এতে হতাশ হয়ে পড়ে বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছিলেন শুধুমাত্র মিঠুনের (Mithun Chakraborty) রোড শো দেখার জন্য। দলীয় সূত্রে জানানো হয়েছে, অতিরিক্ত গরমের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার ঝুঁকি এড়াতেই মিঠুন চক্রবর্তী রোড শো থেকে সরে দাঁড়ান বলে দাবি বিজেপির।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া
-
প্রতিশ্রুতি পূরণ না হলে ফের আন্দোলন, যুবসমাজকে তৈরি থাকতে বলে বিবৃতি ‘আরশোলা’র
-
মীরা ভট্টাচার্যের অসুস্থতা নিয়ে নেটদুনিয়ায় গুজব! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সন্তান সুচেতনের
-
শহিদ পরিবারকে চাকরি বিলিতেও প্রতারণা তৃণমূল সরকারের! মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত
নিবেদিত


