ফের ভোট দিতে এসে মৃত্যু পরিযায়ী শ্রমিকের। পূর্বস্থলীর পর এবার গয়েশপুর। সেখানে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবারই প্রথমবার ভোট দিতেন তিনি। সেই কারণে তিনি বাড়িতে ফিরেছিলেন। সোমবার সকালে বাড়ির পিছন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
এই বিষয়ে আরও খবর

মৃত যুবকের নাম অনিকেত দে (২০)। তাঁর বাড়ি হুগলি জেলার মগরা এলাকায়। তিনি বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন। বর্তমানে রাজ্যে ফিরে নদিয়ার গয়েশপুরে মামার বাড়িতে থাকছিলেন। পরিবারসূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বন্ধুদের সঙ্গে মিলে মদ্যপান করেন তিনি। তারপর বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বচসা হয়। এরপরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। সোমবার সকালে বাড়ির পিছনে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানকরা কর্তব্যরত চিকিৎসকেরা অনিকেতকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, এবছরই অনিকেতের প্রথমবার ভোট দেওয়ার কথা ছিল। কিন্তু ভোটের আগেই তাঁর অস্বাভাবিক মৃত্যু হল।
শনিবার পূর্বস্থলীতে রহস্যজনক মৃত্যু হয় এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের দাবি, তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ভোট দিতেই তিনি রাজ্যে ফিরেছিলেন। গত শনিবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠ থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তাঁর দেহে একাধিক ক্ষতচিহ্ন থাকায় এই ঘটনাকে খুন বলে দাবি করেছে পরিবার। পূর্বস্থলীতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর গয়েশপুর থেকেও এক শ্রমিকের মৃত্যুর খবর সামনে এল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কবে ছাত্রভোট? ‘ফ্যাসিস্ট’ মমতা সরকারকে বিঁধে শুভেন্দুর দরবারে ঋতব্রতরা
-
১০ ঘণ্টা মেরাথন জেরা, ভবানী ভবন থেকে বেরিয়েই অভিষেকের বাড়ি ছুটলেন পিএ সুমিত
-
ভিডিওকলে স্বামীর পরকীয়া, ফোন ভেঙে দেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল যুবক! হাড়হিম ঘটনা মালদহে
-
২৫ ফুটের ‘গামোছা’য় জুবিনের গান! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের তাঁতির
-
ডেকে অপমান! দু’ঘণ্টা অপেক্ষার পর রাজ ঠাকরের দেখা না পেয়ে ফিরলেন কমনওয়েলথ সোনাজয়ী
নিবেদিত






