দুর্যোগের কারণে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে আকাশপথে কলকাতা ফেরার সময় বিপাকে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবারও চলবে দুর্যোগ। সেই কারণে বাতিল হল মুখ্যমন্ত্রীর বিমান সফর। পরিবর্তে শুক্রবার বিকেলে সড়ক পথে অন্ডাল যাবেন তিনি। তবে আজ কোনও কর্মসূচি নেই। আগামিকাল জনসভা করবেন মমতা।
বৃহস্পতিবার বিকেলেই ঝড়-বৃষ্টি শুরু হয় রাজ্যের একাধিক জেলায়। তার মাঝেই দুপুর ৩টে ৩৯ মিনিট নাগাদ অন্ডাল থেকে বিমানে চড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩টে ৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে বিমানটির নামার কথা ছিল। কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর ঠিক আগেই কলকাতায়ও ঝড়বৃষ্টি শুরু হয় বলেই খবর। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় দমদম বিমানবন্দর চত্বর। খারাপ আবহাওয়ার জেরে প্রায় দেড়ঘণ্টা ধরে মাঝ আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নামে বিমানটি।
আরও পড়ুন:
আজ, শুক্রবার বিকেলে আকাশপথে অন্ডাল যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কিন্তু জানা যাচ্ছে, দুর্যোগের আশঙ্কায় বাতিল করা হয়েছে সেই বিমান সফর। বিকেলে সড়ক পথে অন্ডালে রওনা হবেন মুখ্যমন্ত্রী। রাতে সম্ভবত দুর্গাপুরে থাকবেন তিনি। শনিবার রানিগঞ্জে জনসভা করবেন তিনি। উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলে রাজ্যের একাধিক জেলায় তাণ্ডব চালাবে কালবৈশাখী। প্রবল ঝড়ের পাশাপাশি সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। আবহাওয়াবিদদের পরামর্শ, খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরনোই ভালো। একান্ত প্রয়োজন হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ছাতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও চার সাংসদ! শুভেন্দুর উপস্থিতিতে বৈঠক, আরও ভাঙন তৃণমূলে
-
পুরোনোকে আনইনস্টল করে নতুনকে স্বাগত জানানোর বার্তা, এবার মদনের সোশাল মিডিয়া পোস্টে জল্পনা
-
আমজনতার পকেটে ধাক্কা! ক্যানসারের ওষুধের মূল্যবৃদ্ধিতে ‘হ্যাঁ’ মোদি সরকারের
-
‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার!
-
‘ট্রাম্প না থাকলে সম্ভবই হত না’, আমেরিকায় বিশ্বকাপ বিতর্ক নিয়ে আজব সাফাই ফিফা প্রেসিডেন্টের
নিবেদিত


