হায়দরাবাদ থেকে এসে উত্তেজনা ছড়ানো হচ্ছে। জনতাকে উসকানি দেওয়া হচ্ছে। নাম না করে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও ‘আম জনতা উন্নয়ন পার্টি’র হুমায়ু কবীরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাবরি মসজিদ যেখানে ছিল, সেখানেই বানানোর চ্যালেঞ্জও ছুঁড়েছেন তিনি। অন্যদিকে হাজরায় শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র র্যালির আগে বিরোধী দলনেতাকে পাশে নিয়ে ফের ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
এই বিষয়ে আরও খবর
মিম প্রধানত হায়দরাবাদের দল। সেই দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আর ‘গদ্দার’ বলতে হুমায়ুনের দিকেই তৃণমূল নেত্রীর নিশানা বলেই মনে করা হচ্ছে। ‘ছাব্বিশের যুদ্ধে’ হুয়ামুন ও ওয়েইসির দল মিম জোট করেছে।
আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মালদহের গণ্ডগোল নিয়ে মুখ খোলেন তিনি। সেই ঝামেলার পিছনে রয়েছেন ওয়েইসি ও হুমায়ুন, নাম না করেই এমনটাই বললেন তিনি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলেন, “হায়দরাবাদ থেকে এসে উত্তেজনা ছড়াল। অন্যদিকে বিজেপি ক’টা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল। রাস্তা অবরোধ করা হল। বিচারকদের ঘেরাও করল। ফলাফলটা কী হল?” উল্লেখ্য, মিম প্রধানত হায়দরাবাদের দল। সেই দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আর ‘গদ্দার’ বলতে হুমায়ুনের দিকেই তৃণমূল নেত্রীর নিশানা বলেই মনে করা হচ্ছে। ‘ছাব্বিশের যুদ্ধে’ হুয়ামুন ও ওয়েইসির দল মিম জোট করেছে।
অন্যদিকে, এ দিন হাজরায় শুভেন্দুর মনোনয়পত্র উপলক্ষ্যে শহরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। র্যালির আগে হাজরায় সভা করেন তিনি। সেখানে শুভেন্দুকে পাশে নিয়ে ফের সোনার বাংলা ডাক দেন শাহ। তিনি বলেন, “তৃণমূলকে এবার ক্ষমতা থেকে সরাবে বাংলার মানুষ। সরকার গঠনের পর বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সোনার বাংলা গঠন করবে।” বাংলায় পরিবর্তন অণির্বায বলে দাবি করেছেন শাহ। সঙ্গে ১৫ দিন বাংলায় থাকার কথা বলেছেন অমিত শাহ। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দ্বীপরাষ্ট্রে বৈভব-ঝড়, যশ ঠাকুরের দুর্ধর্ষ স্পেল, শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত ‘এ’
-
জামাইষষ্ঠী উপলক্ষে চলছিল রান্নাবান্না, সিলিন্ডার বদলাতে গিয়েই অঘটন! জ্বলল শ্বশুরবাড়ি
-
কলকাতায় গোপাল পাঁঠার নামে রাস্তা, নির্বিচারে ‘হিন্দু হত্যাকারী’ সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল
-
ট্রাম্পকে তোপ দাগতেই জাভেদ আখতারকে ‘মুসলিমবিদ্বেষী’ খোঁচা, ‘মূর্খ’, কার উপর ক্ষুব্ধ গীতিকার?
-
‘বাবা বিদ্রোহী হলেও আমি গদ্দার নই’, উদ্ধব সাক্ষাতে মাতশ্রীতে সাংসদ সঞ্জয় পাটিলের কন্যা
নিবেদিত






