আমজনতার সামনে সরকারি প্রকল্পে উন্নয়নের খতিয়ান তুলে ধরা থেকে বিরোধী শিবিরকে লক্ষ্য করে আক্রমণের বাণ। এটাই তৃণমূল নেত্রীর নির্বাচনী প্রচারের চেনা ছবি। তবে শনিবার মালদেহর মালতিপুরের জনসভা থেকে খানিকটা আবেগপ্রবণ দেখা গেল তাঁকে। রতুয়া, মালতিপুর, হরিশ্চন্দ্রপুরের নির্বাচিত প্রার্থীদের সমর্থনে জনতার ভোট চাইতে গিয়েই খানিকটা গলা ভারী হয়ে আসে তৃণমূল সুপ্রিমোর।
এই বিষয়ে আরও খবর
মঞ্চের সামনে থাকা জনতার উদ্দেশ তিনি বলেন, “যদি অন্য কাউকে ভোট দেন, আমি কিন্তু আর আপনাদের সঙ্গে সম্পর্ক রাখব না। আমি খুব সেন্টিমেন্টাল। আমি অনেক দেওয়ার পরও যখন কেউ বেইমানি করে, তখন দুঃখ লাগে।” সম্পর্ক ছিন্ন করার কথা বলেও তিনি সাধারণ মানুষকে মনে করিয়ে দেন, “তাই বলে আপনাদের উন্নয়ন বন্ধ করব না। কিন্তু আমার দুঃখ লাগবে, তাই আমি অসম্মানিত বোধ করব।”
মমতা বলেন, “এখানে কংগ্রেসকে জিতিয়ে কী হবে? একটা আসন জিতে ওরা সরকার গড়বে? সিপিএম তো বিজেপির সঙ্গে জুড়ে যাবে। আর ওই যে হায়দরাবাদের পাখিরা। বিজেপির টাকায় উড়ে আসছে। বিজেপির টাকায় উড়ে চলে যাচ্ছে। তৃণমূল না থাকলে আপনাদের জন্য লড়াই করবে কে?”
এসআইআর প্রসঙ্গ টেনে এদিন বিরোধীদের একযোগে আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্য, “এখানে কংগ্রেসকে জিতিয়ে কী হবে? একটা আসন জিতে ওরা সরকার গড়বে? সিপিএম তো বিজেপির সঙ্গে জুড়ে যাবে। আর ওই যে হায়দরাবাদের পাখিরা। বিজেপির টাকায় উড়ে আসছে। বিজেপির টাকায় উড়ে চলে যাচ্ছে। তৃণমূল না থাকলে আপনাদের জন্য লড়াই করবে কে?” নাম না করে মিমকে কড়া বার্তা মমতার।
তৃণমূল নেত্রীর কথায়, “মানুষের জন্য রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছি। তার জন্য ২২ লক্ষ মানুষের নাম উঠেছে। এখনও পর্যন্ত যাঁদের নাম ওঠেনি, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করুন। আমরা আপনাদের সঙ্গে আছি।” মুর্শিদাবাদ, মালদহে মানুষের নাম বাদ যাওয়ার হয়রানি নিয়েও এদিন ফের সুর চড়ান তৃণমূল সুপ্রিমো।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭
নিবেদিত






