Advertisement
Advertisement
ভোট দ্বিতীয়া
Mamata Banerjee

‘আমি কিন্তু এখনও চেয়ারে আছি’, ভবানীপুরের বুথে রণংদেহী মমতা

ভোটের দিন সকাল থেকে ভবানীপুরের একাধিক বুথে নজরদারি চালাচ্ছেন এখানকার তৃণমূল প্রার্থী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১১:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১১:৫৮

options
link
‘আমি কিন্তু এখনও চেয়ারে আছি’, ভবানীপুরের বুথে রণংদেহী মমতা zoom
বাহিনীর বিরুদ্ধে কার্যত খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট (WB Assembly Election 2026) দ্বিতীয়ায় অশান্তির আশঙ্কা রয়েছে। তেমনটা যাতে না হয়, সেজন্য তৃণমূল নেত্রী নিজেই সকাল সকাল ভবানীপুরের বুথ পরিদর্শনে বেরিয়েছেন। চেতলা, চক্রবেড়িয়ার বুথে বুথে ঘুরছেন। চক্রবেড়িয়ার একটি বুথে বেশ কিছুক্ষণ বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে সরব হন। মনে করিয়ে দেন তাঁর নিজের পদের কথা। মমতার কথায়, ‘‘মনে রাখতে হবে, আমি কিন্তু এখনও চেয়ারে আছি।”

তৃণমূলনেত্রী বলেন, ‘‘কাল রাত প্রায় দেড়টা নাগাদ বাবাইয়ের (অসীম বসু) বাড়িতে যায় বাহিনী। ওর স্ত্রী বাচ্চাটাকে নিয়ে বাড়িতে একা ছিল, ও দলের কাজে বাইরে ছিল। সেটা ওর স্ত্রী জানায়। তারপরও ওরা কথা শোনেনি। বাড়ির ভিতর ঢুকে হুমকি দিয়েছে, বাবাই যেন ভোটের দিন কোনও কাজ না করে। মোবাইলও কেড়ে নেয়। এভাবে কি ভোট হয়? এখানে গুন্ডারাজ চলছে? একটা কথা মনে রাখবেন, আমাদের কর্মীরা মৃত্যুবরণ করবে, তবু কারও কাছে মাথানত করবে না।”

মঙ্গলবার রাত থেকে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় পুলিশ, বাহিনীর তল্লাশির খবর পাওয়া গিয়েছে। বুধ সকালে প্রথমেই তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর কথা। চক্রবেড়িয়ায় তাঁরই পার্টি অফিসের কাছের বুথটিতে গিয়ে কিছুক্ষণ বসেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর অসীম বসুর বাড়ি গিয়েও খোঁজখবর নিয়েছেন। পরে তিনি অসীম বসুর কার্যালয়ে গিয়ে বসেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
চক্রবেড়িয়ায় কাউন্সিলর অসীম বসুকে পাশে নিয়ে বসে মমতা। ছবি: সুখময় সেন

সেখানে তৃণমূলনেত্রী বলেন, ‘‘কাল রাত প্রায় দেড়টা নাগাদ বাবাইয়ের (অসীম বসু) বাড়িতে যায় বাহিনী। ওর স্ত্রী বাচ্চাটাকে নিয়ে বাড়িতে একা ছিল, ও দলের কাজে বাইরে ছিল। সেটা ওর স্ত্রী জানায়। তারপরও ওরা কথা শোনেনি। বাড়ির ভিতর ঢুকে হুমকি দিয়েছে, বাবাই যেন ভোটের দিন কোনও কাজ না করে। মোবাইলও কেড়ে নেয়। এভাবে কি ভোট হয়? এখানে গুন্ডারাজ চলছে? একটা কথা মনে রাখবেন, আমাদের কর্মীরা মৃত্যুবরণ করবে, তবু কারও কাছে মাথানত করবে না।”

নিজের মোবাইলে একটি ছবি দেখিয়ে তিনি আরও বলেন, ‘‘দেখুন রাতে আমাদের কর্মীদের কেমন মেরেছে। এটা কেমন গুন্ডামি চলছে? এভাবে ভোট হয় না। এটা গণতন্ত্রের উৎসব। বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে।” তাঁর এই ছবি ২০২১ সালে নন্দীগ্রামে বয়াল-২ বুথের ছবিটা যেন ফিরিয়ে আনল। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যায় তিনি হুইল চেয়ার নিয়েই বয়ালের বুথটিতে গিয়ে বসেছিলেন। মমতা এখানে থাকাকালীন একই বুথে পৌঁছে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ৫০ মিটার দূরে দাঁড়িয়ে তিনি পরিদর্শন সেরে ফিরে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.