দুয়ারে বিধানসভা নির্বাচন। সবদলই প্রচারে ঝাঁপিয়েছে। চেষ্টা, অল্প সময়ে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া। সেই কারণেই এবার ‘মিসড কল ক্যাম্পেন’ শুরু করল তৃণমূল। ভিডিও বার্তায় নম্বর প্রকাশ করে আমজনতাকে পাশে থাকার কথা বলেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র।
এই বিষয়ে আরও খবর
এই মিসড কল ক্যাম্পেনের মাধ্যমে একটি ডাটাবেস তৈরি করা হবে। তার ভিত্তিতে ভবিষ্যতে সমর্থকদের সঙ্গে দলের তরফে নিয়মিত যোগাযোগ করা হতে পারে। নির্বাচনের আগে এই ধরনের প্রযুক্তিনির্ভর প্রচারকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
বিষয়টা ঠিক কী? একটি ভিডিও পোস্ট করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তিনি বলেন, “সাধারণ মানুষ ও সকল তৃণমূল কর্মী, সমর্থকদের অনুরোধ, আপনারা মিসড কল দিয়ে তৃণমূলের পাশে থাকুন।” তিনি নম্বরটি উল্লেখ করে (97380 97380) সকলকে একটি করে মিসড কল দিতে বলেন। মহুয়া আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে সহজেই সাধারণ মানুষ এবং সমর্থকদের সঙ্গে দলের তরফে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এতে সংগঠনের শক্তিও আরও মজবুত হবে।”
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই মিসড কল ক্যাম্পেনের মাধ্যমে একটি ডাটাবেস তৈরি করা হবে। তার ভিত্তিতে ভবিষ্যতে সমর্থকদের সঙ্গে দলের তরফে নিয়মিত যোগাযোগ করা হতে পারে। নির্বাচনের আগে এই ধরনের প্রযুক্তিনির্ভর প্রচারকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিজিটাল মাধ্যম ও সহজ যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর এই কৌশল বর্তমান সময়ে অত্যন্ত কার্যকর হতে চলেছে। ইতিমধ্যেই ভিডিও বার্তাটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই উদ্যোগ দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভাঙছে আরও একটি পুর বোর্ড! ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
নিবেদিত






