Advertisement
Advertisement
WB Assembly Election 2026

ক্ষমতায় এলে ‘লাখপতি দিদি’, মহিলাদের মন পেতে দুর্গাপুরে বড় বার্তা বিজেপি প্রার্থীর

বাংলায় এবার লাখপতি দিদি? গ্রামীণ অর্থনীতি মজবুত করতে, মহিলাদের জীবন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় বার্তা বিজেপি প্রার্থীর। প্রচারে বেরিয়ে সেই কথাই সাধারণ মানুষের কাছে জানাচ্ছেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূলও।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:৩৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৯:৩৩

options
link
ক্ষমতায় এলে ‘লাখপতি দিদি’, মহিলাদের মন পেতে দুর্গাপুরে বড় বার্তা বিজেপি প্রার্থীর zoom
প্রচারে বিজেপি প্রার্থী। নিজস্ব চিত্র

বাংলায় এবার লাখপতি দিদি? গ্রামীণ অর্থনীতি মজবুত করতে, মহিলাদের জীবন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় বার্তা বিজেপি প্রার্থীর। প্রচারে বেরিয়ে সেই কথাই সাধারণ মানুষের কাছে জানাচ্ছেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে পালটা কটাক্ষ করেছে তৃণমূলও।

রাজ্যের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) প্রথম পর্বের মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। বিভিন্ন এলাকায় জোরদার প্রচারও করছেন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রার্থীরা। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপির প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। প্রচারে বেরিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। এবার প্রচারে বেরিয়ে বড় বার্তা দিলেন তিনি। ভোটে জিতে এলে লাখপতি প্রকল্প চালু হবে জেলায়! ২০ জন মহিলাকে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে। ২০ লক্ষ টাকা করে দেওয়া হবে। গোষ্ঠীর প্রত্যেককে লাখপতি দিদি করা হবে। তাঁরা গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করবেন। এদিন প্রচারে বেরিয়ে সেই কথাই জানিয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুধু তাই নয়, অন্নপূর্ণা ভাণ্ডারও শুরু হবে মহিলাদের জন্য। এই প্রকল্পের প্রত্যেক মহিলাকে তিন হাজার টাকা দেওয়া হবে। গ্রামের মহিলাদের জীবন ও আর্থিক উন্নতির মানোন্নয়নের জন্য কাজ শুরু হবে বিজেপি ক্ষমতায় এলেই। বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই মাসিক টাকার অঙ্ক বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। মহিলা ভোটব্যাঙ্ক তৃণমূলের বড় ভরসা, এমনই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে বিজেপিও একইভাবে মহিলা ভোটব্যাঙ্ক নিজেদের দিকে আনতে মরিয়া বিজেপি। সেজন্য এই ‘লাখপতি দিদি’র বার্তা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, লাখপতি দিদি কেন্দ্রীয় সরকারের মহিলাদের আর্থিক উন্নতির একটি প্রকল্প।

বিজেপির প্রার্থীর এই বক্তব্যকে খোঁচা দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি ক্ষমতায় এলে ১৫ লক্ষ টাকা করে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই টাকা আজ পর্যন্ত কারও অ্যাকাউন্টে ঢোকেনি। আবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া শুরু করেছে ওনাদের দলেরই প্রার্থী। এইসব বলে লাভ নেই বাংলার মানুষ বিজেপিকে প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে।”

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.