কী হবে বাংলার রায়? গোটা রাজ্যের নজর এখন ৪ মে-র দিকে। হাতে মাত্র একটা দিন। সোমবার সকালে কার হাতে উঠবে বিজয় পতাকা, তা ঘিরে জল্পনা তুঙ্গে। এই আবহে শনিবার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার প্রসঙ্গ টেনে কুণাল বলেন, “কোনওমতেই বিজেপি ৭৮-এর বেশি আসন পার করতে পারবে না।”
এই বিষয়ে আরও খবর
শনিবার একটি সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ দাবি করেন, “ভোট গণনার আগেই পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের বিস্তারিত সমীক্ষা চালিয়েছেন বিজেপির কেন্দ্রীয়স্তরের নেতারা। আর সেই সমীক্ষার ফলেই এখন রাতের ঘুম উড়েছে তাঁদের।” কুণাল বলেন, “ওরা নিজেরাও জানে এবার দু’অঙ্কের আসন সংখ্যা পেরোতে পারবে না। ওদের সমীক্ষাতেই যে সংখ্যাটা ৭৮-এ আটকে গেছে। পরাজয় বুঝতে পেরেই নীচুতলার কর্মীদের মনোবল কোনওমতে ধরে রাখতে সংবাদমাধ্যমে বড় বড় দাবি করছেন বিজেপির নেতারা।”
অন্যদিকে, তৃণমূলের জয়ের প্রসঙ্গ আত্মবিশ্বাসী কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, “২০০ থেকে ২৩০ আসন পেয়ে চতুর্থবারের জন্য ফের ক্ষমতায় আসবে তৃণমূলই।” প্রসঙ্গত, প্রথম দফা ভোটের (Assembly Elections 2026) পর থেকেই তৃণমূলের তরফে দাবি করা হয়, ‘তৃণমূলের উন্নয়নের পক্ষে এবার ঢেলে আশীর্বাদ দিয়েছে বাংলার জনগণ। উলটে নোটবন্দি থেকে এসআইআর-এর হয়রানির বিরুদ্ধে বিজেপির বিপক্ষেই গিয়েছে বাংলার জনমত।’ বাংলার মসনদ কার দখলে যাবে? তার জন্য অপেক্ষা আর দু’দিনের। তবে তৃণমূলের জয়ের ক্ষেত্রে আশাবাদী কুণাল ঘোষের এই ‘ভবিষদ্বাণী’ আসলে বিরোধী শিবিরের উপর চাপ বাড়ানোর কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক
নিবেদিত






