ভোটবঙ্গে ফের অস্ত্র উদ্ধার। এবার কলকাতা পুলিশের এসটিএফের জেলা বিহারের এক বাসিন্দা। চিৎপুর থানার অন্তর্গত বিটি রোড সংলগ্ন এলাকা থেকে শামীম আলম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকেই উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি আগ্নেয়াস্ত্র, কার্তুজ।
এই বিষয়ে আরও খবর
শেষ দফার প্রচারের শেষ লগ্নে তখন গমগম করছে শহর। সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে চিৎপুর থানা এলাকায় অভিযান চালায় কলকাতায় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। বিটি রোড সংলগ্ন এলাকায় পৌঁছেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, বিহারের বাসিন্দা ওই ব্যক্তির নাম শামিম আলম (৪০)। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শাটার বন্দুক, একটি ৭ এমএম পিস্তল, চারটি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ ও ১০০ রাউন্ড ৭ এমএম কার্তুজ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কলকাতা পুলিশের এসটিএফ। তবে তাঁর কাছ থেকে কোনও সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি বলেই দাবি পুলিশের। উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্র, কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটবঙ্গে (WB Assembly Election 2026) কী কারণে বিহার থেকে অস্ত্র আনা হয়েছে? নেপথ্যে কোনও পাচার চক্র? জানতে চাইছে পুলিশ। ওই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, ভোট (WB Assembly Election 2026) আবহে পুলিশকে সক্রিয় থাকতে কড়া বার্তা দিয়েছে কমিশন। কোথাও কোনও বোমা বাঁধার কাজ চলছে কি না, তা খতিয়ে দেখতে জেলায় জেলায় নজরদারি বাড়নোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এনআইএ হাতে তদন্তভার আছে, এমন মামলাতেও হস্তক্ষেপের নির্দেশ রয়েছে কমিশনের তরফে। উল্লেখ্য, কমিশনের কথা মতোই ভোট আবহে অশান্তি আটকাতে আগাম পদক্ষেপ নিতে দিন-রাত এক করে অভিযান চালাচ্ছে পুলিশ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
নিবেদিত






