Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘গণতন্ত্রের সবচেয়ে কঠিন লড়াই করছেন দিদি’, মমতাকে ফোনে সমর্থন কেজরিওয়ালের

বাংলায় ভোটপর্ব শুরুর আগের দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সমর্থন বার্তা আম আদমি পার্টির প্রধান আরবিন্দ কেজরিওয়ালের। বুধবার সোশাল মিডিয়ায় সে কথা নিজেই জানালেন কেজরি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৭:০৪

options
link
‘গণতন্ত্রের সবচেয়ে কঠিন লড়াই করছেন দিদি’, মমতাকে ফোনে সমর্থন কেজরিওয়ালের zoom
ফাইল ছবি।

রাত পোহালেই প্রথম দফার ভোট বাংলায়। ঠিক তার আগের দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে সমর্থন বার্তা আম আদমি পার্টির প্রধান আরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejiwal)। বুধবার সোশাল মিডিয়ায় সে কথা নিজেই জানালেন কেজরি।

সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘এইমাত্র দিদির সঙ্গে কথা বললাম ফোনে। সম্পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছি। তিনি সবচেয়ে কঠিন লড়াইগুলির একটি লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলির মধ্যে একটি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে (সিইসি) অপব্যবহার করে পরাজিত হবেন মোদিজি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত সপ্তাহেই বিরোধী দলগুলির একজোট সমর্থন না পেয়েই লোকসভায় মুখ থুবড়ে পড়েছে মোদি সরকারের পেশ করা মহিলা সংরক্ষণ বিল। যে বিলের সঙ্গে জুড়ে দেওয়া আসন পুনর্বিন্যাস নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। এবার বাংলায় হাইভোল্টেজ নির্বাচনের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে বিজেপি বিরোধী লড়াইয়ে কেজরির সমর্থন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, মঙ্গলবার ভবানীপুরে তাঁর নির্ধারিত প্রচার কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। ভোট (WB Assembly Election 2026) আবহে এসআইআর থেকে প্রশাসনিক রদবদল, একাধিক বিষয়ে কমিশনের কর্মকাণ্ডের নেপথ্যে বিজেপির অঙ্গুলি হেলনকেই দুষেছেন মমতা। এই আবহে বিরোধীজোটের অন্দর থেকে কেজরির ফোন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.