একেবারে শেষবেলার ভোটপ্রচার চলছে উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। আগামী কাল, মঙ্গলবার বিকাল থেকে প্রচার বন্ধ। মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে এদিন প্রচারে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। ফেরার সময় তাঁর হেলিকপ্টার বিভ্রাট হয়। বেশ কিছু সময় কেন্দ্রীয় নেতাকে হেলিপ্যাড গ্রাউন্ডেই অপেক্ষা করতে হয়েছিল।
এই বিষয়ে আরও খবর
জানা গিয়েছে, এদিন বিজেপি প্রার্থী সুখেনকুমার বাগদির সমর্থনে নাড্ডা মুর্শিদাবাদে এসেছিলেন। বেলা সাড়ে ১২টার সময় নাড্ডার হেলিকপ্টার নামে। ডাকবাংলা কৃষকমাণ্ডির মাঠে হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি হয়েছে। কপ্টার থেকে নেমে জেপি নাড্ডা গাড়ি করে প্রচারস্থলে পৌঁছে যান। এদিন বড়ঞা বিধানসভার পাঁচথুপি গ্রামে হুটখোলা গাড়িতে প্রার্থীকে পাশে নিয়ে তিনি প্রচার করেন। মিনিট ৪৫ ওই রোড শো চলে। বিজেপি কর্মীরা, সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এরপর আড়াইটের কাছাকাছি সময় নাড্ডা ফের গাড়িতে হেলিপ্যাড গ্রাউন্ডে এসে পৌঁছন। কেন্দ্রীয় নেতা কপ্টারে উঠলেও সেটি উড়তে পারেনি। জেপি নাড্ডার কপ্টার বিভ্রাট দেখা যায়। সেটির থেকে নেমে হেলিপ্যাড গ্রাউন্ডেই কেন্দ্রীয় নেতা অপেক্ষা করতে থাকেন। কপ্টার বিভ্রাটের কথা ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও বড় কোনও সমস্যা হয়নি হেলিকপ্টার। কিছু সময়ের মধ্যে গোলোযোগ ঠিক করা হয় বলে খবর। দুপুরেই পরবর্তী কর্মসূচির জন্য কপ্টার করে নাড্ডা উড়ে যান। এদিন কপ্টার দেখতে মাঠে এলাকার বহু মানুষ ভিড় করেছিলেন।
এদিন রোড শো থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির এই নেতা। এবার ভোটে জিতে বাংলায় বিজেপি সরকার গঠন করবে। এই জোরালো দাবি করেছেন নাড্ডা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রেজিনগরে ফ্রন্টের ফাটল আরও চওড়া! উপনির্বাচনে সিপিএম-আরএসপির পৃথক মনোনয়ন
-
তোলাবাজির অভিযোগ! কীর্তিকে রক্ষাকবচ দিয়েও সিআইডির ডাকে সাড়া দেওয়ার নির্দেশ হাই কোর্টের
-
‘স্পাইসজেট চোর’, উড়ান বিভ্রাটে বিক্ষোভ যাত্রীদের! উত্তপ্ত দিল্লি বিমানবন্দর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের
নিবেদিত






