নন্দীগ্রামেই শুভেন্দুকে জয় বাংলা স্লোগান। মেজাজ হারিয়ে গাড়ি থেকে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! ভোটারদের হুঁশিয়ারি দিয়ে তাঁকে বলতে শোনা যায়, “২১ সালের নির্বাচনের মতো করতে দেব না। দিন কাল বদলে গিয়েছে। এই রকম করবেন না।” তৃণমূলের কটাক্ষ, শুভেন্দু বুঝে গিয়েছেন এবার আর জিততে পারবেন না।
এই বিষয়ে আরও খবর
নন্দীগ্রাম বিধানসভা এলাকায় এক মুসলিম পরিবারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সেখানে তাঁকে ঘিরে জয় বাংলা স্লোগান ওঠে। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি। গাড়ি থেকে নেমে ঘুরে দাঁড়ান। যাঁরা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের উদ্দেশে শুভেন্দুকে বলতে শোনা যায়, “সময় বদলে গিয়েছে। এই রকম করবেন না। সবার কাছে যাওয়ার অধিকার আমার আছে। আমাকে দেখে এই রকম করবেন না। সব মুসলিম বাড়িতে যাব। আমার এমএলএ অফিস থেকে সবাই সাহায্য পেয়েছে।” তৃণমূলের দাবি, শুভেন্দু বুঝে গিয়েছেন তিনি হারবেন। হিন্দুরা তাঁর সঙ্গে নেই। তাই মুসলিমদের কাছে টানছেন। তাই মিথ্যা কথা শুনে দেখা করতে চলে এসেছেন।
ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলার কোনও অবনতি হয়নি। পুলিশ উপস্থিত ছিল এলাকায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুভেন্দু (Suvendu Adhikari) এলাকা থেকে বেরিয়ে যাওয়ার পর, নতুন করে কোনও উত্তেজনার খবর আসেনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘যাদবপুরের ভিতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ছাত্র সংঘর্ষের পর হুঙ্কার শুভেন্দুর
-
সেনাকে সম্মান জানিয়ে গোর্খা এডিশন এনেছে এনফিল্ড, বাইক কেনার প্ল্যান থাকলে জেনে নিন ফিচার ও দাম
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে সত্যিই মদ বিক্রি বন্ধ! কী বলছেন ব্যবসায়ীরা?
-
আমেরিকার গা জোয়ারিতে আলোচনা স্থগিত কানাডার, ৫০ শতাংশ কর চাপালেন ক্ষুব্ধ ট্রাম্প
-
‘আমার দলের লোক হলেও সমর্থন করব না’, যাদবপুর কাণ্ডে বার্তা অগ্নিমিত্রার
নিবেদিত






