Advertisement
Advertisement
West Bengal Assembly Election

দ্বিতীয় দফায় বাংলায় আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোথায় কত মোতায়েন হচ্ছে?

আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বাংলায় আসার কথা রয়েছে। কিন্তু তা কোথায় মোতায়েন হবে সেই তালিকা দিল কমিশন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:২৬

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:২৬

options
link
দ্বিতীয় দফায় বাংলায় আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোথায় কত মোতায়েন হচ্ছে? zoom
রাজ্যে ২০ জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী

বঙ্গ বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আগেই বাংলায় পৌঁছে গিয়েছে ২৪০ কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চও। দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনীর আসার কথা। আর এই ধাপে রাজ্যের কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে তা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, সবথেকে বাহিনী মোতায়েন হচ্ছে দক্ষিণ ২৪ পরগণায় অর্থাৎ বারুইপুর, ডায়মন্ড হারবার এবং সুন্দরবনে। মোট ৪৮০ কোম্পানির মধ্যে ৩৩ কোম্পানি মোতায়েন হচ্ছে এই জেলায়। এরপরেই রয়েছে কলকাতা। ভোটের আগে কলকাতায় দু’দফা মিলিয়ে মোতায়েন হচ্ছে মোট ৩০ কোম্পানি বাহিনী।

আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বাংলায় আসার কথা রয়েছে। কিন্তু তা কোথায় মোতায়েন হবে সেই তালিকা দিল কমিশন।  

গত কয়েকদিন আগেই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়। যেখানে ভোটের আগে প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা জানানো হয়। ইতিমধ্যে ২৪০ কোম্পানি বাহিনী পৌঁছে গিয়েছে বাংলায়। কমিশনের নির্দেশ মেনে সেই বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় রুট মার্চও শুরু করেছে। আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বাংলায় আসার কথা রয়েছে। কিন্তু তা কোথায় মোতায়েন হবে সেই তালিকা দিল কমিশন।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই তথ্য অনুযায়ী, দার্জিলিংয়ে মোতায়েন হচ্ছে ৫ কোম্পানি বাহিনী। শিলিগুড়ি পুলিশ জেলায় ২ কোম্পানি, কালিম্পংয়ে ১ কোম্পানি, কোচবিহারে ৬ কোম্পানিও, আলিপুরদুয়ারে ২ কোম্পানি, জলপাইগুড়ি ৩ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৪ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ কোম্পানি, মালদহে ৬ কোম্পানি, মুর্শিদাবাদে ১২, জঙ্গিপুর পুলিশ জেলায় ৭ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ৭ কোম্পানি, রানাঘাট ৩ কোম্পানি, হাওড়া ৩ কোম্পানি, হাওড়া রুরাল ৩ কোম্পানি, হুগলি(রুরাল) ১০ কোম্পানি, চন্দননগর ৩ কোম্পানি, কলকাতায় মোতায়েন হবে ১৮ কোম্পানি, বারাসত পুলিশ জেলা ৫ কোম্পানি, বনগাঁ ২ কোম্পানি, বসিরহাট ১০ কোম্পানি, বারাকপুর ১০ কোম্পানি, বিধাননগর ১ কোম্পানি, বারুইপুর ৮ কোম্পানি, ডায়মন্ড হারবার ৫ কোম্পানি, সুন্দরবন ৫ কোম্পানি, পূর্ব মেদিনীপুর ১৪ কোম্পানি, পূর্ব বর্ধমান ১৭ কোম্পানি, আসানসোল-দুর্গাপুর পুলিশ জেলায় ১০ কোম্পানি, পশ্চিম মেদিনীপুর ১৩ কোম্পানি, ঝাড়গ্রাম ৬ কোম্পানি, বাঁকুড়া ৬ কোম্পানি, পুরুলিয়া ১৫ কোম্পানি এবং বীরভূমে ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।

বলে রাখা প্রয়োজন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়েই বঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক সারছেন আধিকারিকরা। বিশেষ করে শান্তিপূর্ণ যাতে ভোট হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। আর তাই নজিরবিহীনভাবে ভোট ঘোষণা হওয়ার আগেই বঙ্গে পৌঁছে গিয়েছে বাহিনী। কিন্তু সেই বাহিনীকে যে বসিয়ে রাখা যাবে না তা আগেই স্পষ্ট করে দিয়েছে কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.