Advertisement
Advertisement
বঙ্গে পালাবদল
Humayun Kabir

উপনির্বাচনে ছেলেকে প্রার্থী ঘোষণা, রেজিনগর ছেড়ে নওদায় থাকছেন হুমায়ুন

আগেই জানিয়েছিলেন জয়ী হওয়ার পর রেজিনগর আসনটি ছেড়ে দেবেন তিনি। সেই মতোই এই আসনটিতে থেকে পদত্যাগ করার কথা জানালেন হুমায়ুন।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৭:০৫

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ১৭:০৫

options
link
উপনির্বাচনে ছেলেকে প্রার্থী ঘোষণা, রেজিনগর ছেড়ে নওদায় থাকছেন হুমায়ুন zoom

নির্বাচনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর আসনে জয়ী হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। আগেই জানিয়েছিলেন জয়ী হওয়ার পর রেজিনগর আসনটি ছেড়ে দেবেন তিনি। সেই মতোই এই আসনটিতে থেকে পদত্যাগ করার কথা জানালেন হুমায়ুন। রেজিনগরে কর্মী সভা থেকে এ কথা ঘোষণা করেছেন তিনি।

আজ, বৃহস্পতিবার রেজনগরে একটি সভা করেন হুয়ামুন (Humayun Kabir)। সভা থেকেই রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার কথা জানান তিনি। এই সভায় উপস্থিত ছিলেন বেলডাঙা – ২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ। হুয়ায়ুন জানিয়েছেন, উপনির্বাচনে তাঁর ছেলেই রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হতে চলেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, তৃণমূল থেকে বরখাস্ত হুয়ায়ুন আমজনতা উন্নয়ন পার্টি তৈরি করেন। এই নির্বাচনে তিনি মুর্শিদাবাদের নওদা ও রেজিনগরের প্রার্থী হন। তবে ভোটের ফলাফল ঘোষণার আগেই জানিয়েছিলেন দু’টি আসনেই তিনি জিতবেন। পরে রেজিনগর আসনটি তিনি ছেড়ে দেবেন।নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা যায়, নওদায় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সাহিনা মুমতাজ এবং রেজিনগরে আতাউর রহমানকে যথাক্রমে ২৭হাজার ৯৪৩ ও ৫৮হাজার ৮৭৬ ভোটে পরাজিত করেন হুমায়ুন। আজকের একটি সভা থেকে ছেলেকে আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে রেজিনগর আসন ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.