Advertisement
Advertisement
Dipsita Dhar

দর্শনে পিএইচডি, নেই বাড়ি-গাড়ি-সোনা, হাতে নগদ কত রয়েছে দীপ্সিতা ধরের?

২০০৮ সালে মাধ্যমিক পাশ করেছেন দীপ্সিতা ধর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৪:৫৩

options
link
দর্শনে পিএইচডি, নেই বাড়ি-গাড়ি-সোনা, হাতে নগদ কত রয়েছে দীপ্সিতা ধরের? zoom

পড়াশোনার পাশাপাশি সক্রিয় রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে। চব্বিশের লোকসভা ভোটেও লালপার্টি ভরসা করেছিল তরুণ মুখ দীপ্সিতা ধরকে। যদিও জয়ের হাসি হাসতে পারেননি তিনি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দমদম উত্তরে তাঁকে প্রার্থী করেছে সিপিএম। ইতিমধ্যেই জমা দিয়েছেন মনোনয়ন। স্বাভাবিকভাবেই সকলের মনেই প্রশ্ন, কত সম্পত্তির মালিক ‘সর্বহারা’র দলের এই প্রার্থী? চলুন জেনে নেওয়া যাক কী বলছে হলফনামা।

মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল ১০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় মোট তিনটি অ্যাকাউন্ট রয়েছে তাঁর। একটি অ্যাকাউন্টে রয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৪৬৪ টাকা। একটিতে রয়েছে ১৯ হাজার ১৭৫ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৭৮২ টাকা।

হলফনামা বলছে, দর্শনে পিএইচডি করেছেন দমদম উত্তর কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল ১০ হাজার টাকা। এখনও কোনও পেশার সঙ্গে যুক্ত নন তিনি, ফলে হলফনামায় আয়ের স্থান শূন্য। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় মোট তিনটি অ্যাকাউন্ট রয়েছে তাঁর। একটি অ্যাকাউন্টে রয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ৪৬৪ টাকা। একটিতে রয়েছে ১৯ হাজার ১৭৫ টাকা। আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ৭৮২ টাকা। সামান্য কিছু বিনিয়োগ রয়েছে তাঁর। হলফনামা অনুযায়ী ১ লক্ষ টাকা মতো। তবে তাঁর কোনও ঋণ নেই। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ৮৪ হাজার ৪২১ টাকা। 

Advertisement

জানা যাচ্ছে, দীপ্সিতার (Dipsita Dhar) নামে কোনও গাড়ি বা সোনার গয়না নেই। বাড়ি, জমিও নেই তাঁর। অর্থাৎ সর্বহারার দলের প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। হলফনামা বলছে, ২০০৮ সালে মাধ্যমিক পাশ করেছেন দীপ্সিতা ধর। ২০১৩ সালে স্নাতক পাশ করেন তিনি। স্নাতকোত্তর পাশ করেন ২০১৯ সালে। ২০২৫ সালে পিএইচডি পাশ করেছেন দীপ্সিতা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.