৩৪ বছর শাসন করলেও বর্তমানে বাংলায় ভোট বাক্সে শূন্য বামেরা। একুশের বিধানসভা বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি লালপার্টি। হলফনামা বলছে, ভোটবাক্সের মতোই স্থাবর সম্পত্তিতেও শূন্য বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম। তবে সঞ্চয়ের প্রবণতা রয়েছে তাঁর। বেশ কিছু জায়গায় ছোট ছোট অংক বিনিয়োগ করেছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মোট তিনটি। এসবিআই-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭০২ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের পার্ক সার্কাস শাখার অ্যাকাউন্টে রয়েছে ১৪১ টাকা। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ১৯৪১ টাকা।
হলফনামা বলছে, বেনিয়াপুকুরের বাসিন্দা আফরিন বেগম (Afrin Begum)। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী আফরিনের মনোনয়ন পেশের সময় হাতে নগদ ছিল ৫০০ টাকা। তিনি এখনও পড়াশোনার সঙ্গে জড়িত। ফলে চলতি অর্থবর্ষে আয় শূন্য। ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মোট তিনটি। এসবিআই-এর যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৭০২ টাকা। ইন্ডিয়ান ব্যাঙ্কের পার্ক সার্কাস শাখার অ্যাকাউন্টে রয়েছে ১৪১ টাকা। ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ১৯৪১ টাকা। অর্থাৎ তিনটি ব্যাঙ্কে তাঁর গচ্ছিত অর্থের পরিমাণ ১ লক্ষ ৪৬ হাজার ৭৮৫ টাকা ২২ পয়সা।
তবে হলফনামা বলছে, বিনিয়োগে বেশ ঝোঁক রয়েছে আফরিনের। আরইসিএলের ২৯ টি শেয়ারে তাঁর বিনিয়োগ রয়েছে ৯৩৭২ টাকা (বর্তমান বাজারদর)। ভারত ইলেকট্রনিক্সের ১৭ টি শেয়ার রয়েছে। যার দর ৭১৪৮ টাকা। আইআরএফসির ৫৫ টি শেয়ার রয়েছে। যার বর্তমান দর ৫০০৮ টাকা। এছাড়া একটি জীবনবিমা ১ লক্ষ টাকার জীবনবিমা রয়েছে। তবে আফরিনের নামে কোনও ঋণ, গাড়ি ও স্থাবর সম্পত্তি নেই। মামলাও নেই আফরিনের নামে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
নিবেদিত






