Advertisement
Advertisement
Rudranil Ghosh

৩৮ লাখি গাড়ি চড়েন, ব্যাঙ্কে ১ লক্ষ টাকাও নেই, রইল রুদ্রনীল ঘোষের সম্পত্তির খতিয়ান

স্থাবর সম্পত্তির মধ্যে রুদ্রনীলের রয়েছে তিনটি ফ্ল্যাট।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৮:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৮:৪৯

options
link
৩৮ লাখি গাড়ি চড়েন, ব্যাঙ্কে ১ লক্ষ টাকাও নেই, রইল রুদ্রনীল ঘোষের সম্পত্তির খতিয়ান zoom
শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। তাঁর একাধিক কাজ আমজনতার মনে ছাপ ফেলে গিয়েছে। তবে বর্তমানে কাজ থেকে খানিকটা দূরে সরে বিরোধী রাজনীতিতে মন দিয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) চৌরঙ্গী আসনের বিজেপি প্রার্থী তিনি। স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন, কত সম্পত্তির মালিক অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। চলুন আজ দেখে নেওয়া যাক কী বলছে তাঁর হলফনামা।

মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ১০ হাজার টাকা। ব্যাঙ্কে মোট চারটি অ্যাকাউন্ট আছে। অ্যাক্সিস ব্যাঙ্কের টালিগঞ্জ শাখার অ্যাকাউন্টে রয়েছে ৩৭ হাজার ৯৮৪ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের যাদবপুর শাখার অ্যাকাউন্টে রয়েছে ৮০৭ টাকা। বন্ধন ব্যাঙ্কের নিকো পার্ক শাখার অ্যাকাউন্টে রয়েছে ৪৩ হাজার ৩৯৭ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জগাছা শাখার অ্যাকাউন্টে রয়েছে ৫৭ টাকা। 

হলফনামা অনুযায়ী, বিজ্ঞান শাখায় স্নাতক পাশ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। মনোনয়ন পেশের সময় তাঁর হাতে নগদ ছিল মাত্র ১০ হাজার টাকা। ব্যাঙ্কে মোট চারটি অ্যাকাউন্ট আছে। অ্যাক্সিস ব্যাঙ্কের টালিগঞ্জ শাখার অ্যাকাউন্টে রয়েছে ৩৭ হাজার ৯৮৪ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের যাদবপুর শাখার অ্যাকাউন্টে রয়েছে ৮০৭ টাকা। বন্ধন ব্যাঙ্কের নিকো পার্ক শাখার অ্যাকাউন্টে রয়েছে ৪৩ হাজার ৩৯৭ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জগাছা শাখার অ্যাকাউন্টে রয়েছে ৫৭ টাকা। অর্থাৎ রুদ্রনীলের ব্যাঙ্কে মোট রয়েছে ৮২ হাজার ২৪৫ টাকা। অ্যাকাউন্টে প্রচুর টাকা না থাকলেও একটি দামি গাড়ি রয়েছে অভিনেতার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নথি অনুযায়ী রুদ্রনীলের গাড়ির দাম ৩৮ লক্ষ ৫২ হাজার ৩৩ টাকা। কোথাও কোনও বিনিয়োগ নেই। নেই গয়নাও। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৯ লক্ষ ৪৪ হাজার ৫৭৯ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি ফ্ল্যাট। একটি কলকাতার এনএসসি বোস রোডে। বাকি দুটি হাওড়ায়। যার মোট দাম ১ কোটি ৯০ লক্ষ টাকা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রুদ্রনীল দাবি করছেন, তিনি কাজ পাচ্ছেন না। কারণ হিসেবে বারবার অভিযোগ করেছেন শাষক বিরোধী রাজনীতি করায় এই পরিণতি। তবে কারণ যাই হোক, তাঁর ব্যাঙ্ক ব্যালান্স বলে দিচ্ছে যে, কাজ নিয়ে সমস্যায় রয়েছেন এই বিজেপি নেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.