ভোটের (West Bengal Assembly Election) মুখে সরগরম নদিয়ার রাজনীতি। শুক্রবার কল্যাণী পুলিশের জালে হরিণঘাটার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দালাল। অভিযোগ, কোনও ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকে তল্লাশি চালায় কল্যাণী থানার পুলিশ। বেআইনি গ্রেপ্তারের অভিযোগে সরব তৃণমূল। ধৃত রাজীবদালাল হরিণঘাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন।
এই বিষয়ে আরও খবর
সম্প্রতি হরিণঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। মনোনয়ন ঘিরেই রিটার্নিং অফিসারের সঙ্গে রাজীব দালালের বচসা বাধে। সেই ঘটনার জেরে কল্যাণী থানায় একটি অভিযোগও দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই শুক্রবার রাজীব দালালের বাড়িতে অভিযান চালায় কল্যাণী থানার পুলিশ। অভিযোগ, তল্লাশি শেষে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার তাকেই কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
আচমকা গ্রেফতারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজীব দালালের স্ত্রী সুজাতা দালাল। তাঁর অভিযোগ, “পুলিশ কোনওরকম নোটিশ ছাড়াই বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির কোনায় কোনায় তল্লাশি চালায়। সেই সময় রাজীব বাড়িতেই ছিলেন না।” তাঁর আরও অভিযোগ, “সার্চ ওয়ারেন্ট তো দেখানো হয়ইনি, তল্লাশির কারন জানতে চাওয়া হলেও পুলিশ চুপ করেছিল।”
শাসকদলের কাউন্সিলরের এই গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রতিবাদে কল্যাণী থানার সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ও নেতারা জড়ো হয়েছেন। তাদের দাবি, ‘এটি সম্পূর্ণ বেআইনি গ্রেফতার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।’ পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়ছে, পুলিশি নজরদারিও জোরদার করা হয়েছে কল্যাণী থানার সমানে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
নিবেদিত






