Advertisement
Advertisement
WB Assembly Election 2026

ছাব্বিশে কত দফায় ভোট হবে বঙ্গে? মুখ খুললেন জ্ঞানেশ কুমার

Gyanesh Kumar: কবে ঘোষণা করা হবে ভোটের দিনক্ষণ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৬:৪৬

options
link
ছাব্বিশে কত দফায় ভোট হবে বঙ্গে? মুখ খুললেন জ্ঞানেশ কুমার zoom
জ্ঞানেশ কুমার। ফাইল ছবি।
Advertisement

কত দফায় ভোট হবে বঙ্গে? কবে থেকে শুরু হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন? সকলের মনেই এখন সেই প্রশ্ন। কমিশনের ফুল বেঞ্চের দুদিনের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কত দফায় ভোট হবে, তা নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানালেন, সবদলের সঙ্গে কথা বলেছেন তাঁরা। এবার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করছে, কত দফায় হবে ভোট। পাশাপাশি স্পষ্ট ভাষায় জানালেন, নির্বাচনের কাজে নিযুক্ত রাজ্যের আধিকারিকরা যদি ‘দলদাসে’র ভূমিকা পালন করেন, তাহলে কঠোর পদক্ষেপ করা হবে। কোনও ভোটার বা ভোটকর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠলে ‘জিরো টলারেন্স’ নীতি নেবে কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ।

কত দফায় ভোট হবে বঙ্গে? কবে থেকে শুরু হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, সবদলের সঙ্গে কথা বলেছেন তাঁরা। এবার বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করছে, কত দফায় হবে ভোট। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ।

গত রবিবার বাংলায় আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন আধিকারিকরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। শাসক-বিরোধী-সহ বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও বৈঠক করেন তাঁরা। যাবতীয় বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন জ্ঞানেশ কুমার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কত দফায় হবে হবে ভোট? জবাবে জ্ঞানেশ কুমার স্পষ্টভাবে জানিয়েছেন, সবদলের সঙ্গে তাঁরা কথা বলেছেন। দিল্লি ফিরে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে দফা নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি সাফ জানিয়েছেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধ পরিকর কমিশন। কোনওরকম কারচুপি বরদাস্ত করা হবে না। ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিকদের একমাত্র কমিশনের নির্দেশমতো কাজ করতে হবে। কোনও রাজনৈতিক দল কিংবা নেতার নির্দেশে কাজ করলে ওই আধিকারিকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে যদি ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার অভিযোগ ওঠে, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কমিশন। বুথের বাইরে নির্দিষ্ট জায়গায় মোবাইল রেখে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন ভোটাররা। স্বচ্ছতা বজায় রাখতে সব ভোটকেন্দ্রে থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। ইভিএমে প্রার্থীদের রঙিন ছবি থাকবে বলেও জানিয়েছেন জ্ঞানেশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.