তামিলনাড়ুর ভোটের অবজার্ভার হলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। বুধবার নির্বাচন কমিশন তাঁকে তামিলনাড়ুর তিরুনেলভিলি জেলার অবজার্ভার পদে নিয়োগ করেছে বলে খবর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এর আগে প্রাক্তন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে তামিলনাড়ুর অবজার্ভার পদে নিয়োগ করা হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না বলে কমিশনকে জানান।
এই বিষয়ে আরও খবর
রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করেছে কমিশন। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেদিকে কর্ণপাত করেনি কমিশন।
জানা গিয়েছে, বুধবার নির্বাচন কমিশন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্দেশপত্র পাঠিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব, তঁাকে তামিলনাড়ুতে পৌঁছতে বলা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করেছে কমিশন। যা নিয়ে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সেদিকে কর্ণপাত না করে গত কয়েকদিনে একাধিক বিএলও-সহ বেশ কয়েকজন পর্যবেক্ষককে বদলে দেওয়া হয়।
এমনকী সম্প্রতি নন্দীগ্রাম, ভবানীপুর-সহ একাধিক থানার ওসিকে বদল করেছে কমিশন। রাজ্যের একাধিক বিডিও, বিভিন্ন থানার ওসি-সহ ২৬৭ জন আধিকারিকের বদলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়েরও হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরেই মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের
-
বিমানবন্দরে অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা! তৃণমূল সমর্থকদের সঙ্গে হাতাহাতি বিজেপির
-
সমাপ্ত লখনউয়ের ২৭ কোটির অধ্যায়! ব্যর্থতা নিয়ে ‘ঘরে’ ফিরছেন পন্থ, গচ্চা দিতে হবে কত টাকা?
-
বিশ্বনাথের সঙ্গে কাজের সুযোগে উৎফুল্ল রিখিয়া, কবে শুরু ‘শাশুড়ি বৌমার রান্নাঘর’-এর শুটিং?
নিবেদিত






