কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু বৃদ্ধের! উদয়নারায়ণপুরে ভোট দিতে এসে মৃত্যু হল বৃদ্ধের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়নপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে কমিশন। জানানো হয়েছে, ভোট দেওয়ার পর তিনি অসুস্থতার কারণে ভোটকেন্দ্রের কাছে হঠাৎ পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় বলে জানিয়েছে কমিশন।
এই বিষয়ে আরও খবর
মৃত বৃদ্ধের নাম পূর্ণচন্দ্র দলুই। তিনি উদনারায়ণপুর বিধানসভার কুরিট গ্রামের বাসিন্দা। গ্রামের ২৪৫ নম্বর বুথের বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তিনি। জানা গিয়েছে, এ দিন পূর্ণচন্দ্রবাবু তাঁর ছেলে তরণী দলুইয়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। বৃদ্ধ একা চলতে পারেন না। পরিবারের সদস্যরা তাঁর হাঁটাচলাতে সাহায্য করেন।
তাই স্বাভাবিকভাবেই ছেলের সঙ্গে বুথে যান তিনি। পূর্ণবাবুর ছেলে বাবার সমস্যার কথা জানিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জানান, তিনিও কেন্দ্রে ঢুকবেন। কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাঁদের অনুমতি দেয়নি। তবে ভোটাধিকার প্রয়োগের আপ্রাণ চেষ্টা করেন বৃদ্ধা। পরপর ২ বার চেষ্টা চালান তাঁরা। তৃতীয়বার ফের জওয়ানদের আবেদন জানাতে গেলে পূর্ণচন্দ্রবাবুকে জওয়ানরা ধাক্কা মারেন বলে অভিযোগ।
তার জেরে বাবা ও ছেলে মাটিতে পড়ে যান। অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। তাঁকে দ্রুত আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পূর্ণচন্দ্রবাবুকে মৃত বলে ঘোষণা করেন। জওয়ানদের ধাক্কার জেরে এই ঘটনা বলে অভিযোগ। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদয়নারায়নপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। তিনি বলেন, “যে ভাবে বৃদ্ধ ভোটারকে আক্রমণ করা হয়েছে তা অন্যায়। তাঁর প্রাণ গেল। নিন্দনীয় ঘটনা।” তবে নির্বাচন কমিশন সেই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ভোট দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। বুথ চত্বরে তিনি পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
পাঞ্জাবে জোট জল্পনার মধ্যে মোদির সঙ্গে সাক্ষাৎ রাঘব চাড্ডার, বড় দায়িত্ব পাচ্ছেন প্রাক্তন আপ নেতা?
-
বাড়ির পাঁচিল টপকে ঢুকে মহিলাকে ‘ধর্ষণে’র অভিযোগ, ‘আত্মহত্যা’র চেষ্টা ‘নির্যাতিতা’র! চাঞ্চল্য বীরভূমে
-
সিবিআইয়ে আস্থা নেই অভয়ার বাবা-মায়ের! এবার আর জি কর ধর্ষণ খুনে তদন্ত করবে স্বাস্থ্যদপ্তর
-
এই বয়স পর্যন্ত আর ব্যবহার করা যাবে না সোশাল মিডিয়া! সংসদে আসছে বিল
-
দিনের পর দিন ফিফার কোষাগার থেকে প্রেমিকাকে উপহার! ফাঁস ইনফান্তিনোর নয়া কেলেঙ্কারি
নিবেদিত






