ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তি ভোটারদের তালিকা প্রকাশ করল কমিশন। বুথভিত্তিক তালিকা প্রকাশ করেছে কমিশন। তবে কত জনের নাম তালিকায় যুক্ত হয়েছে, কত জনের নাম বাদ গিয়েছে। তা এখনও জানা যায়নি। আজ, বুধবার সন্ধ্যা নাগাদ পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যেতে পারে বলে কমিশন সূত্রের খবর।
এই বিষয়ে আরও খবর
বুধবার ভোররাতে তালিকা প্রকাশ করে কমিশন। ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর নাম ওঠা ও বাদ যাওয়ার মোট দু’টি তালিকা প্রকাশ করেছে কমিশন। ওয়েবসাইটে গিয়ে যুক্ত অথবা বাদ যাওয়ার তালিকার একটি বেছে নিয়ে বিধানসভা ও বুথ নম্বর সিলেক্ট করে তালিকা ডাউনলোড হচ্ছে। তবে যে সব বুথের কোনও নিষ্পত্তি হয়নি, স্বাভাবিকভাবেই সেখানে কোনও নাম নেই। এছাড়াও বিচারাধীন তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজেদের এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দিয়ে নাম উঠেছে কি না, জানতে পারছেন। এই তালিকায় নাম ওঠা ভোটাররা আগামিকাল বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন।
উল্লেখ্য, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের ২ দিন আগে পর্যন্ত ট্রাইব্যুনালে যাঁদের নাম যোগ্য বলে বিবেচিত হবে, তাঁরা এই নির্বাচনে ভোট (WB Assembly Election 2026) দিতে পারবেন। সেই মতো প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচনের আগে ২১ তারিখ তালিকা প্রকাশের কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক ভোররাতে তালিকা প্রকাশ করে কমিশন। এবার এই যুক্ত ভোটারদের নিয়ে নতুন পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকা অনুযায়ী হবে প্রথম দফার ১৫২টি বিধানসভার নির্বাচন। এরপর ২৯ এপ্রিল ১৪২টি আসনে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে ২৭ তারিখ ফের ‘যোগ্য’ ভোটারদের তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকা অনুযায়ী হবে দ্বিতীয় দফার ভোট।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ঠগ’ সুকেশের ২০০ কোটির জালিয়াত মামলা থেকে মুক্তি পেতে ‘সুপ্রিম’ দুয়ারে জ্যাকলিন, শুনানি কবে?
-
শুরুতে ‘অভিশপ্ত’ সাদা জার্সি, দেশজোড়া হাহাকারের মাঝে কীভাবে হলদে হল ব্রাজিল?
-
মুজফফরাবাদে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার! মৃত ২১
-
‘কর বাড়ালেই রাজস্ব বাড়বে তার কোনও মানে নেই’, অর্থ দপ্তরের দায়িত্ব নিয়েই উত্তরবঙ্গ সফরে স্বপন
-
কলেজের ইউনিয়ন রুমে মদের বোতল, নিষিদ্ধ কফ সিরাপ-সিরিঞ্জ, এবার শোরগোল জলপাইগুড়িতে
নিবেদিত






