প্রতীক উর রহমানের নামে ফেক প্রোফাইল খুলে বাম প্রার্থী দীপ্সিতা ধরকে কটূক্তি! পুলিশের দ্বারস্থ হলেন কাস্তে-হাতুড়ি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর। অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছিলেন তিনি। সম্ভবত ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে পেজটি। এই ঘটনার নেপথ্য গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছেন প্রতীক উর। পরিকল্পনামাফিক তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
এই বিষয়ে আরও খবর
ব্যাপারটা ঠিক কী? গত কয়েকদিন ধরে প্রতীক উর রহমান নামে একটি ফেসবুক পেজ থেকে বামপ্রার্থীদের পোস্টে বিভিন্নরকম নেতিবাচক কমেন্ট করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বামেদের উত্তর দমদমের প্রার্থী অর্থাৎ প্রতীক উর প্রাক্তন সহযোদ্ধা দীপ্সিতাও। বিষয়টা নজরে পড়তেই পুলিশের দ্বারস্থ হল তৃণমূলের মুখপাত্র তথা প্রাক্তন বামনেতা প্রতীক-উর। সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করে পুলিশ। সম্ভবত সরিয়ে দেওয়া হয়েছে ভুয়ো প্রোফাইলটি।
গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলেই অভিযোগ প্রতীক উরের। তৃণমূলের একাংশের যুক্তি, প্রতীক উরের মতো দাপুটে নেতা, যিনি মাঠে-ময়দানে পড়ে থেকে বছরের পর বছর বামেদের হয়ে লড়াই করেছেন। শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন, তাঁর দলত্যাগ মানতে পারছে না বামেদের একাংশ। তাই যে কোনওমূল্যে তাঁকে কালিমালিপ্ত করার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে।
কিন্তু এর নেপথ্যে কে বা কারা? তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বলেই অভিযোগ প্রতীক উরের। তৃণমূলের একাংশের যুক্তি, প্রতীক উরের মতো দাপুটে নেতা, যিনি মাঠে-ময়দানে পড়ে থেকে বছরের পর বছর বামেদের হয়ে লড়াই করেছেন। শাসকের বিরুদ্ধে আওয়াজ তুলেছে যে, তাঁর দলত্যাগ মানতে পারছে না বামেদের একাংশ। তাই যে কোনওমূল্যে তাঁকে কালিমালিপ্ত করার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। অভিযোগ, ভুয়ো প্রোফাইল খুলে এই পোস্টের নেপথ্যে রয়েছে বামেরাই। যদিও বামেদের তরফে এপ্রসঙ্গে কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, সব দলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই প্রাক্তন সহযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রতীক উর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্ট! অনূর্ধ্ব-১৬-দের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে নিউজিল্যান্ড
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
নিবেদিত






