বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সোমবার বিকেলে দিনহাটার কলেজ পাড়া এলাকায় তাঁর রোড শো চলাকালীন তৃণমূলের কর্মী সমর্থকরা তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পালটা রোড শো-তে থাকা বিজেপির কর্মী সমর্থকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাংলায় ভোটের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বঙ্গ রাজনীতিতে তৃণমূল ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কেউ এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে রাজি নয়। দুই দলের নেতৃত্বই বর্তমানে নির্বাচনী প্রচারে চরম ব্যস্ত। সোমবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য হেলিকপ্টারে দিনহাটার পুটিমারী এলাকায় পৌঁছন। এরপর সেখান থেকে বিজেপি প্রার্থী অজয় রায়ের সমর্থনে দিনহাটায় রোড শো করেন তিনি। রোড শো’টি দিনহাটা কলেজ পাড়া এলাকায় পৌঁছতেই ঘটে বিপত্তি। ওই এলাকাতেই তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে। সেই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বিজেপি নেতা কর্মীরা। যদিও পালটা তাঁরাও ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন।
আরও পড়ুন:
দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান-যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার কলেজ পাড়া চত্বর। তবে ঘটনাস্থলে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শমীকের রোড শো’টি সুষ্ঠুভাবে দিনহাটা পাঁচ মাথা মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পর্দায় ‘পঞ্চমদা’ হচ্ছেন ফারহান আখতার! ‘ডন ৩’ বিতর্কের মাঝেই আরডি বর্মণের বায়োপিকের প্রস্তুতি
-
বিশ্বকাপে নামার আগেই চুরি গেল ইংরেজ ফুটবলারদের বুট, প্রশ্নে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টায় হাজিরার নির্দেশ
-
‘স্ট্যান্ড-আপ কমেডির নামে অশালীনতা’, যৌনগন্ধী মন্তব্যে প্রণীত মোরের কড়া সমালোচনা ফড়ণবিসের
-
‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে
নিবেদিত


