Advertisement
Advertisement
Dibyendu Adhikari

‘পূর্ব মেদিনীপুরের ফল এবার ১৬-০ হবে’, আত্মবিশ্বাসী দিব্যেন্দু, ‘হাস্যকর’ বলল তৃণমূল

পীযূষ কান্তি পন্ডা বলেন, পুজো দেওয়া ভালো। কিন্তু প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে হয়নি। তাই পুজো দিয়ে নিজেদের জয় নিশ্চিত করতে এখন মরিয়া বিজেপি। আসলে সব চেষ্টা ব্যর্থ হতেই মন্দিরে ছুটেছেন।''

Advertisement
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৩৯

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৯:৩৯

options
link
‘পূর্ব মেদিনীপুরের ফল এবার ১৬-০ হবে’, আত্মবিশ্বাসী দিব্যেন্দু, ‘হাস্যকর’ বলল তৃণমূল zoom
কাঁথির ভবতারিণী মন্দিরে পুজো দিলেন দিব্যেন্দু অধিকারী।

বাংলার মসনদ কার দখলে? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন! রাত পোহালেই স্পষ্ট হবে জনতার রায়। চলছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। চাপা টেনশন। এরমধ্যেই পূর্ব মেদিনীপুরের সব আসনে জয় নিশ্চিত বলে দাবি করলেন এগরা বিধানসভার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। তাঁর কথায়, ”এবার পূর্ব মেদিনীপুরের ফল ১৬-০ হবে।” শুধু তাই নয়, রাজ্যে বিজেপি ১৭০ থেকে ১৮০ টি আসন পাবে বলেও দাবি বিজেপি নেতার। যা নিয়ে পালটা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে শাসকদল তৃণমূল। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পন্ডা বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা। এহেন দাবি হাস্যকর।”

অধিকারীদের অন্যতম গড় পূর্ব মেদিনীপুর। রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে নন্দীগ্রাম, যেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। অন্যদিকে কাঁথি, পটাশপুর, ময়না, এগরার মতো একাধিক কেন্দ্র রয়েছে। ফল ঘোষণার ঠিক ২৪ ঘণ্টা আগে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ভবতারিণী মন্দিরে পুজো দেন এগরা বিধানসভার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “মায়ের কাছে পুজো দিয়ে ১৫ বছরের এই ভ্রষ্টাচারী সরকারের অপশাসনের বিদায় কামনা করেছি।” দিব্যেন্দুর কথায়, “বাংলার মানুষের মঙ্গল কামনা করেছি। রাজ্যে পরিবর্তন আসবেই।” এমনকী নিজের জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী দিব্যেন্দু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলেন, ”পূর্ব মেদিনীপুরে এবার ১৬-০ ফল হবে।” অর্থাৎ জেলার সব আসনেই বিজেপির জয়ের দাবি করেন তিনি।। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ‘খেলা হবে’ স্লোগানকেও কটাক্ষ করেন এগরার বিজেপি প্রার্থী বলেন, “কে একটা খেলা হবে বলছিল, কিন্তু খেলা হয়ে গেছে। ভোটের শতাংশ সুনামির মত হয়েছে”। রাজ্যের সামগ্রিক ফলাফল নিয়েও বড় দাবি করেন দিব্যেন্দু অধিকারী। বলেন, “ইভিএম খুললেই দেখা যাবে পদ্ম প্রতীকের প্রার্থীরা জিতছেন।” তাঁর মতে, রাজ্যে বিজেপি ১৭০ থেকে ১৮০ আসন পেতে পারে।

এই নিয়ে পালটা কটাক্ষ করে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পন্ডা বলেন, পুজো দেওয়া ভালো। কিন্তু প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআইকে কাজে লাগিয়ে হয়নি। তাই পুজো দিয়ে নিজেদের জয় নিশ্চিত করতে এখন মরিয়া বিজেপি। আসলে সব চেষ্টা ব্যর্থ হতেই মন্দিরে ছুটেছেন।” তৃণমূল নেতার কথায়, পরাজয় অপেক্ষা করছে তা বিজেপির প্রার্থীরা বুঝে গিয়েছেন বলে অবশেষে ঠাকুরের কাছে গিয়েছেন। পুজো দিয়েছেন। আমরা জয়ের বিষয়ে ১০০শতাংশ আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.